Motorola তাদের আগামী Edge স্মার্টফোন সিরিজে কাজ করছে। এই সিরিজ Motorola Edge 60 নামে পেশ করা হতে পারে। এই সিরিজের Edge 60 Pro ফোনটি BIS এবং EEC সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে। এর ফলে বোঝা যাচ্ছে শীঘ্রই এই ফোনটি বাজারে লঞ্চ করে দেওয়া হবে। এবার এই ফোনটি FCC, Dekra এবং TUV Rheinland প্ল্যাটফর্মেও দেখা গেছে। এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।
Motorola Edge 60 Pro ফোনের FCC লিস্টিং
- আমাদের টীম FCC সার্টিফিকেশন সাইটে XT2503-1 এবং XT2503-3 মডেল নাম্বার সহ স্মার্টফোন স্পট করেছে।
- এই প্ল্যাটফর্মে ফোনটির মার্কেটিং নেম উল্লেখ করা হয়নি। তবে এই সিরিজেরই XT2503-2 মডেল নাম্বার BIS এবং XT2503-4 মডেল নাম্বার EEC সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে। তাই এই ফোনটিকে Motorola Edge 60 Pro বলে মনে করা হচ্ছে।
- FCC লিস্টিঙে 4G LTE, 5G, Bluetooth, NFC এবং WiFi কানেক্টিভিটির কথা বলা হয়েছে।
- এই ফোনের চার্জিং অ্যাডপ্টার MC-681N / 682N / 683N / 685N / 686N / 687N / 689N মডেল নাম্বার সহ বিভিন্ন এলাকায় পেশ করা হতে পারে। ফোনটির ব্যাটারি মডেল নাম্বার RM52।
FCC সার্টিফিকেশনের মাধ্যমে এর বেশি কিছু জানা যায়নি। এছাড়া Dekra এবং TUV Rheinland প্ল্যাটফর্মে ফোনটির ব্যাটারি ও চার্জিং অ্যাডপ্টার লিস্টেড করা হয়েছে।
Dekra এবং TUV Rheinland ডিটেইলস
Dekra
- ডেকরা প্ল্যাটফর্মে এই ফোনের ব্যাটারি একই RM52 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। এতে 5,100mAh রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে।
- জানিয়ে রাখি এর আগের Motorola Edge 50 Pro ফোনে 4,500mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।
- লিস্টিঙে ব্র্যান্ড নেস Motorola এর পাশাপাশি ম্যানুফ্যাকচারারের স্থানে Zhuhai CosMX Power Jinwan Subsidiary Co লেখা হয়েছে।
TUV Rheinland
- TUV Rheinland প্ল্যাটফর্মে এই ফোনের চার্জিং অ্যাডপ্টার MC-681N/682N/683N/685N/686N/687N/689N মডেল নাম্বার সহ স্পট করা হয়েছে।
- লিস্টিং থেকে জানা গেছে এটি 68.2W পীক চার্জিং আউটপুট দিতে সক্ষম হবে।
- জানিয়ে রাখি আগের Motorola Edge 50 Pro ফোনের বেস মডেল 68W এবং 12GB+256GB টপ মডেল 125W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আপাতত এখনও পর্যন্ত তথাকথিত Motorola Edge 60 Pro ফোনটি সম্পর্কে এটুকুই জানা গেছে। এর আগে BIS সার্টিফিকেশন সাইটে ফোনটি দেখা গেছে, তাই ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে বলেই ধরা হচ্ছে। মনে করিয়ে দিই গত বছর এপ্রিল মাসে ভারতে 31,999 টাকা দামে Motorola Edge 50 Pro ফোনটি লঞ্চ করা হয়েছিল।











