OnePlus 13 এবং OnePlus 13R ফোনের পর এবার এই সিরিজে OnePlus 13T স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। বিগত বেশ কিছু দিন ধরে এই ফোনটি সম্পর্কে একাধিক লিক প্রকাশ্য এসেছে, তবে এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই ফোনটির লঞ্চ সম্পর্কে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে। ব্র্যান্ডের পক্ষ থেকে OnePlus 13T ফোনের বক্সের ফটো ইন্টারনেটে শেয়ার করে বলা হয়েছে এই ফোনটি এই মাসেই অর্থাৎ এপ্রিল মাসে বাজারে লঞ্চ করা হবে। OnePlus 13 সিরিজের এই আপকামিং 5G ফোনটি প্রথমে চীনে লঞ্চ করা হবে এবং পরে অন্যান্য বাজারেও সেল করা হবে।
OnePlus 13T ফোনের লঞ্চ ডিটেইলস
কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে চীনে তাদের OnePlus 13T ফোনটি লঞ্চ করবে। ফোনটির লঞ্চ ডেট এখনও জানানো হয়নি। এই ফোনটিকে কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ বলে জানানো হয়েছে এবং এতে প্রিমিয়াম ডিজাইন পাওয়া যাবে। ব্র্যান্ডের পক্ষ থেকে ফোনটি “Small-Screen Powerhouse” ট্যাগলাইন সহ প্রোমোট করা হচ্ছে। এর ফলে বোঝাই যাচ্ছে ফোনটিতে ছোট ডিসপ্লে দেওয়া হবে। ফোনটির ডিজাইন কিছুটা iPhone 16e ফোনের মতো হতে পারে।
OnePlus 13T ফোনের স্পেসিফিকেশন (লিক)
- 6.3″ 1.5K OLED Display
- Qualcomm Snapdragon 8 Elite
- 16GB RAM + 512GB Storage
- 6,200mAh Battery
- 80W Fast Charging
- 50MP+50MP Back Camera
- 32MP Selfie Camera
ডিসপ্লে: এই ফোনে 6.3-ইঞ্চির প্রিমিয়াম স্ক্রিন দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ডিসপ্লে LTPO OLED প্যানেল দিয়ে তৈরি হবে এবং 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।
পারফরমেন্স: OnePlus 13T ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর যোগ করা হতে পারে। মনে করিয়ে দিই, এই একই প্রসেসর OnePlus 13 ফোনেও ব্যাবহার করা হয়েছে। OnePlus 13T ফোনটি এই শক্তিশালী প্রসেসর সহ বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোন হতে পারে। এই ফন্তিত 16GB RAM এবং 512GB স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OnePlus 13T 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে। এই সেটআপে 50MP প্রাইমারি OIS সেন্সর ও 50MP টেলিফটো লেন্স দেওয়া হবে। অপরদিকে সেলফির জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা থাকে পারে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 6,200mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচারের সঙ্গে সঙ্গে 50W ওয়্যারলেস চার্জিং টেকনোলজি থাকতে পারে।










