মোটোরোলা তাদের ‘জি’ সিরিজের সংখ্যা বাড়িয়ে শীঘ্রই নতুন Moto G56 5G স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার আগেই ফোনটি কোম্পানির অফিসিয়াল চেক রিপাবলিক ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের ফটো এবং স্পেসিফিকেশন ডিটেইলস প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে এই ওয়েব পেজ এখন ডাউন করে দেওয়া হয়েছে, কিন্তু ইতিমধ্যে ফোনটির ডিটেইলস ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Moto G56 5G ফোনের প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।
মোটো ফোনের ডিউরেবিলিটি
Moto G56 5G ফোনটির মজবুত বডির জন্য MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 1.2 মিটার উঁচু থেকে পড়ে গেলেও এবং 1.5 মিটার জলের ভিতরে 30 মিনিট পর্যন্ত সুরক্ষিত থাকবে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে। ফোনটির স্ক্রিনে Gorilla Glass 7i লেয়ার প্রোটেকশন থাকবে। এই ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও 87% হবে বলে জানা গেছে।
Moto G56 5G এর স্পেসিফিকেশন (লিক)
- MediaTek Dimensity 7060
- 8GB RAM + 256GB Storage
- 32MP Front Camera
- 50MP Back Camera
- 30W 5,200mAh Battery
প্রসেসর
রিপোর্ট অনুযায়ী Moto G56 5G ফোনটি মিডিয়াটেকের ডায়মেনসিটি 7060 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। জানিয়ে রাখি এই প্রসেসর এখনও পর্যন্ত অফিসিয়ালি লঞ্চ করা হয়নি। এটি ডায়মেনসিটি 7050 প্রসেসরের আপগ্রেডেড ভার্সন হিসাবে পেশ করা হতে পারে। এই প্রসেসর 2.6GHz ক্লক স্পীডে কাজ করতে পারে। এই মোটোরোলা ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে।
স্টোরেজ
কোম্পানির ওয়েবসাইটে Moto G56 5G ফোনটি 8GB RAM সহ দেখা গেছে। ফোনটিতে RAM এক্সপ্যানশন ফিচার থাকবে, এর মাধ্যমে ফোনের ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এই স্মার্টফোনটি 256GB স্টোরেজ অপশনে লঞ্চ হতে পারে। একইসঙ্গে 2টিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে।
ফটোগ্রাফি
ফটোগ্রাফির জন্য Moto G56 5G ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল Sony LYT600 প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে বলে জানা গেছে। সম্প্রতি লঞ্চ হওয়া iQOO Neo 10 5G ফোনেও একই সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই মোটো ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
ব্যাটারি
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,200এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।
কালার ভেরিয়েন্ট
মোটোরোলা চেক রিপাবলিক ওয়েবসাইটের লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Moto G56 5G ফোনটি চারটি Pantone থিম কালার অপশনে পেশ করা হবে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটি গ্লোবাল মার্কেটে Dazzling Blue, Dill, Black Oyster এবং Gray Mist এর মতো কালার অপশনে লঞ্চ করা হবে। প্রতিটি ভেরিয়েন্টের ব্যাক প্যানেলে আলাদা ধরনের টেক্সচার থাকবে, ফলে ফোনটি বিশেষ লুক ও ফিনিশ সহ আকর্ষণীয় দেখাবে।










