গ্লোবাল বাজারে লঞ্চ হল Jovi V50 5G এবং Jovi V50 Lite 5G স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

Vivo বাজারে তাদের নতুন সাব ব্র্যান্ড পেশ করবে এবং এটি ‘Jovi’ নামে লঞ্চ করা হবে! 2024 সাল থেকেই এই খবর শোনা যাচ্ছে। তবে এবার এই কানাঘুষোয় বিরাম লাগিয়ে কোম্পানির পক্ষ থেকে ব্রাজিলের বাজারে নতুন Jovi V50 এবং Jovi V50 Lite স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি এই দুটি ফোন ভারতের বাজারে উপস্থিত Vivo V50 এবং V50 Lite ফোনের রিব্র্যান্ডেড ভার্সন। লেটেস্ট ফোনদুটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে নিচে জানানো হল।

Jovi V50 5G ফোনের স্পেসিফিকেশন

  • 6.77″ Quad Curved AMOLED Display
  • Qualcomm Snapdragon 7 Gen 3
  • 12GB RAM + 512GB Storage
  • 12GB Expandable RAM
  • 50MP+50MP Back Camera
  • 50MP Selfie Camera
  • 6,000mAh Battery
  • 90W FlashCharge

ডিসপ্লে

Jovi V50 5G ফোনে 2392 × 1080 ​পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77-ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই আলট্রা স্লিম কোয়াড কার্ভড স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hzরিফ্রেশ রেট ও 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এর সঙ্গে এই স্ক্রিনে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

পারফরমেন্স

Jovi V50 5G ফোনটি Android 15 বেসড Funtouch OS 15 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.63GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7 Gen 3 অক্টাকোর প্রসেসর রয়েছে। ব্রাজিলে এই ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এছাড়াও ফোনটিতে 12GB Expandable RAM টেকনোলজি দেওয়া হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Jovi V50 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে f/1.88 অ্যাপার্চারযুক্ত ও OIS ফিচার সহ 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন ও 119° FOV সহ 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি

Jovi V50 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90W ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে।

Jovi V50 Lite 5G ফোনের স্পেসিফিকেশন

  • 6.77″ 120Hz OLED Display
  • MediaTek Dimensity 6300
  • 12GB RAM + 512GB Storage
  • 12GB Expandable RAM
  • 50MP Dual Back Camera
  • 32MP Selfie Camera
  • 6,500mAh Battery
  • 90W FlashCharge

ডিসপ্লে

Jovi V50 Lite 5G ফোনে 2392 × 1080 ​পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77-ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ফ্ল্যাট স্ক্রিন OLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট ও 1800nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এর সঙ্গে এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

পারফরমেন্স

Jovi V50 Lite 5G ফোনটি Android 15 বেসড Funtouch OS 15 কাস্টম স্কিনে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি ও 2.0GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর রয়েছে। ব্রাজিলে এই ফোনটি Virtual RAM সাপোর্টেড 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Jovi V50 Lite 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে f/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি

Jovi V50 Lite 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

Jovi V50 এবং V50 Lite ফোনের ফিচার

  • Jovi V50 5G ফোনটিতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে।
  • Jovi V50 Lite 5G ফোনে শুধুমাত্র IP65 রেটিং রয়েছে।
  • এই দুটি ফোনই 5GHz Wi-Fi এবং Bluetooth 5.4 সাপোর্ট করে।
  • Jovi V50 এবং V50 Lite ফোনে USB 2.0 সহ OTG সাপোর্ট রয়েছে।
  • উভয় স্মার্টফোনের রেয়ার ক্যামেরা সেটআপে Aura LED flash লাইট যোগ করা হয়েছে।
  • এই দুটি ফোনের ডিসপ্লেতেই 1.5K রেজোলিউশনে ভিজুয়াল আউটপুট পাওয়া যায়।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here