Xiaomi তাদের বাজেট রেঞ্জে নতুন দুটি স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। রেডমি ও পোকোর নাম্বার সিরিজের অধীনে এই স্মার্টফোনগুলি পেশ করা হতে পারে। এখনও পর্যন্ত আপকামিং স্মার্টফোনের নাম জানানো হয়নি, তবে স্মার্টফোন দুটি Redmi 15C এবং POCO C85 নামে লঞ্চ করা হতে পারে। সম্প্রতি GSMA IMEI ডেটাবেসে স্মার্টফোন দুটি লিস্টেড হয়েছে, যার ফলে শীঘ্রই এগুলির লঞ্চ আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক GSMA IMEI সাইটের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Redmi 15C এবং POCO C85 এর GSMA IMEI ডেটাবেস
- IMEI সার্টিফিকেশন সাইটে Redmi 15C এবং POCO C85 স্মার্টফোন দুটির রিজেনাল ভেরিয়েন্ট (Global, EEA এবং অন্য) লিস্টেড হয়েছে।
- এই লিস্টিং অনুযায়ী Redmi 15C স্মার্টফোনটির 25078RA3EA, 25078RA3EY, 25078RA3EL এবং 25078RA3EE মডেল নাম্বার হতে পারে।
- অন্যদিকে POCO C85 স্মার্টফোনটি 25078PC3EE এবং 25078PC3EG মডেল নাম্বার সহ দেখা গেছে।
- মডেল নাম্বারের স্ট্রাকচার দেখে মনে করা হচ্ছে 2025 সালের জুলাই মাসে আপকামিং স্মার্টফোন দুটি পেশ করা হতে পারে। তবে ব্র্যান্ডের পক্ষ থেকে আলাদা লঞ্চ টাইমলাইন ঘোষণা করা হতে পারে।
- জানিয়ে রাখি GSMA লিস্টিঙের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে আরও একবার Xiaomi তাদের একটি ডিভাইস Redmi এবং POCO ব্র্যান্ডের অধীনে অন্য নামে লঞ্চ করতে পারে।
- এই স্ট্র্যাটেজি নতুন নয়, কারণ বিগত কয়েক বছর ধরে উভয় ব্র্যান্ডের শুধুমাত্র ডিজাইন ও UI টিউনিং ছাড়া হার্ডওয়্যারের বিশেষ পার্থক্য দেখা যায় না।
Redmi 15C এবং POCO C85 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি ফোনটির ডিটেইলস সম্পর্কে কিছু জানানো হয়নি, কিন্তু শাওমির বাজেট ফোনগুলি দেখে ধারণা করা যায়:
- ডিসপ্লে: Redmi 15C এবং POCO C85 স্মার্টফোন দুটিতে IPS LCD ডিসপ্লে প্যানেল থাকতে পারে বলে আশা করা হচ্ছে। এই স্ক্রিনে 90Hz বা 120Hz রিফ্রেশ রেট দেওয়া হতে পারে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য Redmi 15C এবং POCO C85 স্মার্টফোন দুটিতে মিডিয়াটেক Helio G99 বা এই ধরনের এন্ট্রি লেবল প্রসেসর দেওয়া হতে পারে।
- RAM ও স্টোরেজ: কোম্পানির পক্ষ থেকে স্পেসের জন্য স্মার্টফোনগুলিতে LPDDR4X RAM ফিচার ও স্টোরেজের জন্য eMMC 5.1 ফিচার দেওয়া হতে পারে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোন দুটিতে 6000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 18W থেকে 33W পর্যন্ত চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।










