আগামী মাসে ভারতে লঞ্চ হবে NxtQuantum Ai+ Pulse এবং Nova 5G স্মার্টফোন, কনফার্ম হল ডিটেইলস

Madhav Sheth এর কোম্পানি NxtQuantum নতুন Ai+ নামক একটি স্মার্টফোন ব্র্যান্ড লঞ্চ করতে চলেছে। এই ব্র্যান্ডের ফোন শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে এবং এই ফোনের ডিজাইন ও প্রোডাকশন ভারতেই করা হবে বলে জানা গেছে। অফিসিয়াল ঘোষণার আগেই কোম্পানি জানিয়ে দিয়েছে Ai+ Pulse এবং Nova 5G নামের দুটি ফোন পেশ করা হবে। একইসঙ্গে ফোনদুটির ক্যামেরা ডিটেইলস সম্পর্কেও জানা গেছে।

NxtQuantum Ai+ Pulse এবং Nova 5G ফোনের কালার, ক্যামেরা ডিটেইলস

  • NxtQuantum এর দেওয়া তথ্য অনুযায়ী, Ai+ Pulse এবং Nova 5G ফোনদুটির ব্যাক প্যানেলে ডুয়েল 50MP ক্যামেরা সেন্সর এবং সিঙ্গেল টোন ফ্ল্যাশ দেওয়া হবে।
  • ব্র্যান্ড জানিয়েছে, এও ফোনগুলিতে ডেটা প্রাইভেসি এবং “ইউজার ট্রাস্ট”-এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
  • Ai+ Nova এবং Pulse 5G ফোনগুলি পিঙ্ক, ব্লু, ব্ল্যাক, গ্রীন এবং পার্পল কালার অপশনে সেল করা হবে।

  • আগেই বলা হয়েছে NxtQuantum Ai+ Pulse এবং Nova ফোনদুটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে।
  • Flipkart লিস্টিঙে Ai+ Nova ফোনের সম্পূর্ণ ডিজাইন দেখা গেছে। এই ফোনের ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকে স্কোয়ার ক্যামেরা মডিউল রয়েছে। এই মডিউলে ডুয়েল ক্যামেরা সেন্সর এবং LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এই মডিউলে ’50MP Matrix AI Camera’ টেক্সট লেখা রয়েছে।
  • ফোনের ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন এবং ভলিউম রকার অবস্থিত। এর মধ্যে পাওয়ার বাটনটিকে লাল রঙে হাইলাইট করা হয়েছে।
  • এই ফোনের ফ্রন্ট প্যানেলে সেলফি ক্যামেরার জন্য ওয়াটার ড্রপ নচ যোগ করা হয়েছে।

NxtQuantum’s Ai+ Nova এবং Pulse সম্পর্কে জানা গেছে…

  • Flipkart মাইক্রোসাইট থেকে জানা গেছে NxtQuantum Ai+ Pulse এবং Nova 5G ফোনগুলি জুলাই মাসে লঞ্চ করা হবে, তবে নির্দিষ্ট লঞ্চ ডেট সম্পর্কে এখনও জানা যায়নি।
  • লিস্টিং অনুযায়ী, Ai+ ফোনে ইউজারদের পার্সোনাল ডেটা MEITY (Ministry of Electronics and Technology) এর Google Cloud এর হোস্ট করা সার্ভারে স্টোর করা হবে।
  • Ai+ Nova এবং Pulse ফোনদুটি NxtQuantum OS এ কাজ করবে। এটি Android বেসড একটি কাস্টম সফটওয়্যার বলে জানানো হয়েছে।
  • রিপোর্ট অনুযায়ী, Nova 5G ফোনে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। তবে লঞ্চের সময় ফোনটির একাধিক ভেরিয়েন্ট পেশ করা হতে পারে।
  • এখনও পর্যন্ত এই ফোনের দাম সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি। তবে শোনা যাচ্ছে Ai+ ব্র্যান্ড তাদের ফোনগুলি ₹5,000 থেকে ₹8,000 দামের মধ্যে লঞ্চ করবে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here