8 জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে Ai+ Nova 5G এবং Pulse 5G, দাম শুরু মাত্র 5000 টাকা থেকে

ভারতীয় বাজারে নতুন টেক ব্র্যান্ড NxtQuantum Ai+ তাদের দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই স্মার্টফোনদুটি Nova 5G এবং Pulse 5G নামে ভারতে পেশ করা হবে। শপিং সাইট Flipkart এ স্মার্টফোনগুলির মাইক্রো সাইট লাইভ করা হয়েছে। এর মাধ্যমে স্মার্টফোনগুলির লঞ্চ ডেট, গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ডিজাইন প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে মাত্র 5,000 টাকা দামে স্মার্টফোনদুটি পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Ai+ Nova 5G এবং Pulse 5G স্মার্টফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।

Ai+ Nova 5G এবং Pulse 5G এর ভারতীয় লঞ্চ ডেট

  • ফ্লিপকার্ট মাইক্রোসাইট অনুযায়ী 8 জুলাই Ai+ Nova 5G এবং Pulse 5G স্মার্টফোনদুটি ভারতে পেশ করা হবে।
  • কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি দুপুর 12:30 টা সময় স্মার্টফোনগুলি লঞ্চ করা হবে।
  • নিচে দেওয়া স্লাইড ইমেজের মাধ্যমে সম্পূর্ণ তথ্য দেখানো হয়েছে।
  • টিজারের মাধ্যমে Ai+ Nova 5G এবং Pulse 5G স্মার্টফোনদুটির কালার দেখা গেছে।
  • এই স্মার্টফোনদুটি ব্ল্যাক, ব্লু, পিঙ্ক এবং গ্রিনের মতো পাঁচটি বোল্ড কালার ভেরিয়েন্টে পেশ করা হবে।

Ai+ Nova 5G এবং Pulse 5G এর স্পেসিফিকেশন

  • মাইক্রোসাইট অনুযায়ী Ai+ Nova 5G এবং Pulse 5G স্মার্টফোনদুটির ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হবে।
  • স্মার্টফোনদুটির ফ্রন্টে ওয়াটারড্রপ নচ সহ সেলফি ক্যামেরা রয়েছে।
  • স্মার্টফোনদুটির ডানদিকে লাল কালারের পাওয়ার বাটন এবং ভলিউম রকার দেওয়া হয়েছে।
  • এই স্মার্টফোনদুটিতে 1TB পর্যন্ত এক্সপেন্ডেবল স্টোরেজ সাপোর্ট দেওয়া হবে।
  • ডেটা সিকিউরিটির কথা মাথায় রেখে জানানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনদুটিতে ইউজার ডেটা MEITY (Ministry of Electronics and IT) অ্যাপ্রুফড Google Cloud সার্ভারে স্টোর করা যাবে। এর ফলে ইউজারদের পার্সোনাল ডেটা ভারতে সুরক্ষিত থাকবে।

Ai+ Nova 5G এবং Pulse 5G এর দাম ও সেল

ভারতের বাজারে Ai+ Nova 5G এবং Ai+ Pulse 5G স্মার্টফোনদুটির দাম মাত্র 5,000 টাকা থেকে শুরু হবে। এই বাজেট রেঞ্জে স্মার্টফোনদুটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। এছাড়া Flipkart এর মাধ্যমে স্মার্টফোনদুটি সেল করা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে লঞ্চের পর স্মার্টফোনগুলি অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমেও সেল করা হতে পারে।

 

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here