গত সপ্তাহে ভারতের বাজারে Tecno Pova 7 Pro 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। আজ থেকে ভারতের ফোনটির সেল শুরু হয়েছে। কোম্পানির পক্ষ থেকে 2,000 টাকার ডিসকাউন্ট সহ ফোনটি সেল করা হচ্ছে। এই AI ফোনটিতে 6,000mAh ব্যাটারি, Wireless চার্জিং, 64MP ক্যামেরা এবং 144Hz 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Pova 7 Pro ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Tecno Pova 7 Pro এর দাম
| Tecno Pova 7 Pro | লঞ্চ প্রাইস | ডিসকাউন্ট অফার | সেলিং প্রাইস |
| 8GB RAM + 128GB Storage | ₹18,999 | ₹2,000 | ₹16,999 |
| 8GB RAM + 256GB Storage | ₹19,999 | ₹2,000 | ₹17,999 |
Tecno Pova 7 Pro ফোনটি 8GB RAM সহ 128GB এবং 256GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই ফোনের দুটি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 18,999 টাকা এবং 19,999 টাকা রাখা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে লঞ্চ অফার হিসাবে 2 টাকার ডিসকাউন্ট সহ 16,999 টাকা এবং 17,999 টাকা দামে সেল করা হচ্ছে। 10 জুলাই থেকে Pova 7 Pro ফোনের সেল শুরু হয়েছে এবং Dynamic Grey, Neon Cyan এবং Geek Black মতো কালার অপশনে সেল করা হচ্ছে। শপিং সাইট Flipkart এর মাধ্যমে ফোনটি কেনা যাবে এবং এতে 6 মাসের no-cost EMI পাওয়া যাবে।
TECNO Pova 7 Pro ফোনের ফিচার
- এটি এই সেগমেন্টের প্রথম মাল্টি-ফাংশনাল Delta Light Interface সহ স্মার্টফোন।
- মিউজিকের জন্য এতে Dolby Atmos সহ ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে।
- জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP64 রেটিং যোগ করা হয়েছে।
- এই ফোনে ইনফ্রারেড সেন্সর দেওয়া হয়েছে, যা যে কোনো ডিভাইসের রিমোট হিসাবে ব্যাবহার করা যাবে।
- এই ফোনে নেটওয়ার্ক সিগন্যাল না থাকলেও কল করা যাবে।
- ফোনটির Ella AI অ্যাসিস্ট্যান্ট একাধিক ভারতীয় ভাষায় কাজ করতে সক্ষম।
- এই ফোনটির ডায়মেনশন 167.25×75.61×8.8mm এবং ওজন 207 গ্রাম।
- এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপ 4K 30fps ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।
TECNO Pova 7 Pro ফোনের স্পেসিফিকেশন
- MediaTek Dimensity 7300 Ultimate
- 8GB RAM + 256GB Storage
- 6.78” 144Hz 1.5K AMOLED Display
- 64MP Rear camera
- 13MP Selfie camera
- 6,000mAh Battery
- 45W Fast Charging
- 30W Wireless Charge
ডিসপ্লে
TECNO Pova 7 Pro ফোনে 1224 x 2720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 144Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট ও 4500nits ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানি জানিয়েছে এটি এই সেগমেন্টের বেস্ট ডিসপ্লে স্মার্টফোন।
পারফরমেন্স
TECNO Pova 7 Pro 5G ফোনটি Android 15 বেসড HiOS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 আল্টিমেট অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই প্রসেসরে 2.0GHz ক্লক স্পীডযুক্ত চারটি Cortex-A55 কোর এবং 2.5GHz ক্লক স্পীডযুক্ত চারটি Cortex-A78 কোর রয়েছে। সুন্দর গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali G615 GPU দেওয়া হয়েছে।
স্টোরেজ
ভারতে TECNO Pova 7 Pro ফোনটি 8GB RAM সহ পেশ করা হয়েছে। মেমরি ফিউশন টেকনোলজির মাধ্যমে এই ফোনে মোট 16GB RAM (8GB+8GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এর সঙ্গে এই ফোনে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। ফোনটিতে LPDDR5 RAM + UFS 2.2 Storage টেকনোলজি রয়েছে।
ক্যামেরা
TECNO Pova 7 Pro ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে 64MP প্রাইমারি IMX682 সেন্সর এবং 8MP পোর্ট্রেট লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য TECNO Pova 7 Pro ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 33 মিনিটে এই ব্যাটারি 50% এবং 69 মিনিটে 100% চার্জ হতে সক্ষম। এছাড়াও এই ফোনে 30W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
Tecno Pova 7 Pro এর প্রতিদ্বন্দ্বী
| স্মার্টফোন | লঞ্চ প্রাইস |
| Moto G96 5G | 17,999 টাকা |
| realme Narzo 80 Pro | 19,999 টাকা |
| iQOO Z10 | 21,999 টাকা |
- Moto G96: 8GB RAM, 32MP সেলফি ক্যামেরা, pOLED 3D Curved ডিসপ্লে, 5,500mAh ব্যাটারি
- realme Narzo 80 Pro: 14GB RAM Expansion ফিচার, 6,000mAh ব্যাটারি, 80W Ultra Fast Charging ফিচার
- iQOO Z10: 7,300mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা, 120Hz রিফ্রেশ রেট সহ FHD+ AMOLED ডিসপ্লে











