Truecaller ব‍্যবহার করেন? সাবধান! বেচা হচ্ছে আপনার ব‍্যাক্তিগত তথ্য

ফোনে কোনো অচেনা নাম্বার থেকে আসা কল চেনার জন্য এবং কলারের নাম ও অন‍্যান‍্য তথ্য জানার জন্য Truecaller অ্যাপটি ভারতের প্রায় সব শহরেই করা হয়ে থাকে। এই অ্যাপটি সব বয়সের লোক‌ই তাদের ফোনে ইনস্টল করে রেখেছেন এবং ব‍্যবহার করেন। এই অ্যাপটি যথেষ্ট কাজের হলেও Truecaller সম্পর্কে এমন এক তথ্য জানা গেছে যা শুধুমাত্র অ্যাপটিকে অনেক প্রশ্নের মুখে দাঁড় করাবে না বরং এর ওপর থেকে ইউজারদের ভরসা বিশ্বাস উঠে যাওয়াও স্বাভাবিক

নোকিয়া স্মার্টফোনে পাওয়া যাচ্ছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট, জেনে নিন কিভাবে পাবেন

Truecaller এর নামে অভিযোগ করা হয়েছে এই অ্যাপে জমা ভারতীয় ইউজারদের ব‍্যাক্তিগত তথ্য লুকিয়ে লুকিয়ে বেচে দেওয়া হচ্ছে। একজন সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট এই অ্যাপের ভারতীয় ইউজারদের ডেটা ডার্ক ওয়েবে বেচা হচ্ছে। এই ডেটা প্রায় 2,000 ইউরো অর্থাৎ 1.5 লক্ষ টাকা দামে বেচা হচ্ছে। সবচেয়ে বড়ো কথা ইউজাররা ঘুণাক্ষরেও এবিষয়ে টের পান না।

গোটা বিশ্বের প্রায় 14 কোটি মোবাইল ইউজার Truecaller ব‍্যবহার করেন। এই 14 কোটি ইউজারের 60 শতাংশের‌ও বেশি ভারতীয় ইউজার। এই অ্যাপে ইউজারের নাম ও ফোন নাম্বারের সঙ্গে সঙ্গে তাঁর ঠিকানা ও পেশাসহ অন‍্যান‍্য তথ‍্য‌ও দেওয়া আছে। অনেক ইউজার তো তাদের প্রোফাইলে ফোটোও দিয়ে রেখেছেন।

4,020 এম‌এএইচের ব‍্যাটারী ও 48 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Oppo A9x

Truecaller অ্যাপে দেওয়া এই ডেটা কোম্পানির ডেটাবেস থেকে বের করে ডার্ক ওয়েবে বিক্রি করা হচ্ছে। জেনে অবাক হতে হয় Truecaller ব‍্যবহারকারী গ্লোবাল ইউজারদের ডেটার দাম 25,000 ইউরো অর্থাৎ প্রায় 19.45 লক্ষ টাকা। চিন্তার সবচেয়ে বড়ো কারণ কিছু কোম্পানিও এই অ্যাপটি ব‍্যবহার করে থাকে।

তবে Truecaller এর তরফ থেকে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করে দেওয়া হয়েছে। কোম্পানি বক্তব্য অনুযায়ী, “আমাদের সার্ভারে প্রতিটি ইউজারের ডেটা সুরক্ষিত আছে এবং আমরা আমাদের ইউজারদের প্রাইভেসি ও কোম্পানির সার্ভিসের গুণগত মান সম্পর্কে সবসময় তৎপর।”

Airtel রিচার্জ প্ল‍্যানে পাওয়া যাবে এক্সট্রা ডেলি ডেটা

এই প্রথম Truecaller প্রশ্নের মুখে এসে দাঁড়ায়নি। কয়েক মাস আগে ভারতীয় গোয়েন্দা বিভাগ থেকে বেশ কিছু অ্যাপের একটি লিস্ট পেশ করা হয় যারা ভারতে ডেটা চুরির কাজ করছে। ভারতের সামরিক বিভাগ ও গোয়েন্দা বিভাগের সমস্ত কর্মচারীদের ফোন থেকে এইসব অ্যাপ ডিলেট করার জন্য অফিসিয়াল নোটিশ জারি করা হয় এবং সমস্ত ভারতীয় নাগরিকদের‌ও এই অ্যাপগুলির ব‍্যবহার থেকে বিরত থাকতে বলা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here