টেলিকম সেক্টরে নিজেদের আধিপত্য বিস্তার করতে প্রতিটি কোম্পানিই নতুন নতুন অফার পেশ করছে। নতুন অফারের সঙ্গে কোম্পানি আরও বেশি সুবিধা দিচ্ছে যাতে গ্ৰাহকদের আকর্ষিত করতে পারে। অন্যান্য কোম্পানিকে টক্কর দেওয়ার উদ্দেশ্যেই টেলিকম কোম্পানি Airtel একটি নতুন অফার পেশ করলো।
চারটি রেয়ার ক্যামেরা ও অসাধারণ ফিচারের সঙ্গে লঞ্চ হলো Honor 20 ও Honor 20 Pro, জেনে নিন দাম
এই অফারে কোম্পানি 399 টাকা, 448 টাকা ও 499 টাকার প্ল্যানে 400 এমবি ডেলি ডেটা দিচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই প্ল্যানের কথা তাদের ওয়েবসাইটে আপলোড করা হয়নি। তবে রিপোর্ট অনুযায়ী এই প্ল্যান Airtel এর মোবাইল অ্যাপেও দেখা যাচ্ছে।
399 টাকার প্ল্যান
Airtel এর এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। আগে এই প্ল্যানে প্রতিদিন 1 জিবি করে ডেটা পাওয়া যেতো। কিন্তু এখন এই নতুন অফারে প্রতিদিন 1.4 জিবি ডেটা পাওয়া যাবে। অর্থাৎ 84 দিনে ইউজার মোট 117.6 জিবি ডেটা ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল ও এসএমএসের সুবিধা আগের মতোই উপভোগ করা যাবে।
Nokia 3.2 হল লঞ্চ, দাম 9,000 টাকারও কম
448 টাকার প্ল্যান
কোম্পানির এই প্ল্যানে আগে প্রতিদিন 1.5 জিবি করে ডেটা পাওয়া যেতো। এখন এই অফারে প্রতিদিন 1.9 জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানটির ভ্যালিডিটি 82 এই প্ল্যানে কল ও এসএমএসের সঙ্গে এয়ারটেল টিভি প্রিমিয়াম ও উইংক মিউজিকের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে।
499 টাকার প্ল্যান
Airtel এর 499 টাকার প্ল্যানটি 84 দিনের জন্য বৈধ। এই প্ল্যানে আগে প্রতিদিন 2 জিবি করে ডেটা পাওয়া যেতো। এখন 400 এমবি এক্সট্রা ডেটা দেওয়ায় প্রতিদিন 2.4 জিবি ডেটা পাওয়া যাবে।
তবে কি বন্ধ হয়ে যাবে Xiaomi Redmi Note 7?
প্রসঙ্গত Airtel এর আগে তাদের ব্রডব্যান্ড সাবস্ক্রাইবারদের জন্য এক্সট্রা ডেটা প্ল্যান পেশ করেছিল। কোম্পানির এক্সট্রা ডেটা প্ল্যান 799 টাকা ও তার চেয়ে বেশি দামের প্ল্যানের জন্য কার্যকর।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











