লিক হল Realme 15 Pro ফোনের MRP, জেনে নিন 12GB RAM সহ এই 5G স্মার্টফোনের বক্স প্রাইস

ভারতে Realme 15 সিরিজ লঞ্চের জন্য প্রস্তত হয়ে গেছে। আগামী সপ্তাহের 24 জুলাই ভারতের বাজারে এই ফোনটি লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে Realme 15 এবং Realme 15 Pro নামের দুটি 5G স্মার্টফোন পেশ করা হবে। লঞ্চের আগেই এর মধ্যে Realme 15 Pro ফোনটির এমআরপি লিক হয়ে গেছে। লিকের মাধ্যমে 12GB RAM সহ এই 5G ফোনটির বক্স প্রাইস প্রকাশ্যে এসেছে।

Realme 15 Pro ​ফোনের লঞ্চ ডেট

আগামী 24 জুলাই ভারতে Realme তাদের একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টের মঞ্চ থেকেই ভারতের বাজারে Realme 15 Pro এবং Realme 15 5G ফোনগুলি লঞ্চ করা হবে। 24 জুলাই সন্ধ্যা 7টার সময় এই ইভেন্ট শুরু হবে এবং কোম্পানির ওয়েবসাইটের পাশাপাশি ব্র্যান্ডের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ইভেন্ট লাইভ দেখা যাবে। কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ভারতে এই ফোনগুলি Flowing Silver, Silk Purple এবং Velvet Green কালার অপশনে সেল করা হবে।

Realme 15 Pro ফোনের MRP (লিক)

প্রকাশ্যে আসা লিকে Realme 15 Pro ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম জানানো হয়েছে। এখানে ফোনটির এমআরপি শেয়ার করা হয়েছে। লিক অনুযায়ী এই মডেলটির বক্স প্রাইস হবে 39,999 টাকা। জানিয়ে রাখি MRP অর্থাৎ ম্যাক্সিমাম রিটেইল প্রাইসের মাধ্যমে সাধারণত যে কোনো প্রোডাক্টের সর্বোচ্চ দাম বোঝানো হয়। MRP এবং MOP এর মধ্যে 3 থেকে 4 হাজার টাকার তফাৎ থাকতে পারে। MRP 39,999 টাকা জানার পর মনে করা হচ্ছে মার্কেটে এই ফোনটি 35,999 টাকা দামে সেল করা হতে পারে।

Realme 15 Pro ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

Realme 15 Pro ফোনে কার্ভড স্ক্রিন দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই স্ক্রিনের নাম রাখা হয়েছে HyperGlow 4D Curve+ ডিসপ্লে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 2500Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 6500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ফোনে AMOLED প্যানেল ব্যাবহার করা হতে পারে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে গোরিলা গ্লাস যোগ করা হবে। ফোনটির থিকনেস হবে মাত্র 7.69mm।

প্রসেসর

কোম্পানি জানিয়ে দিয়েছে এই ফোনে Snapdragon 7 Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই চিপসেট 1.84GHz থেকে 2.8GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। Realme 15 Pro ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে রান করবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Realme 15 Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সর এবং 50MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। এই ফোনের ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ডিং করতে পারবে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।

ব্যাটারি

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Realme 15 Pro ফোনে 7,000mAh ব্যাটারি যোগ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি একবার ফুল চার্জ করলে 22 ঘণ্টা পর্যন্ত ইউটিউব ভিডিও চালানো যাবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হবে বলে জানা গেছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here