আমরা গত সপ্তাহে এক্সক্লুসিভ রিপোর্টের মাধ্যমে জানিয়েছিলাম টেক ব্র্যান্ড ভিভো ভারতে তাদের ‘টি’ সিরিজের নতুন স্মার্টফোনে কাজ করছে এবং এই ফোনটি Vivo T4R 5G নামে পেশ করা হবে। এবার কোম্পানির পক্ষ থেকে এই রিপোর্টটিকে সঠিক প্রমাণ করে এই আপকামিং ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে। ব্র্যান্ড জানিয়েছে, আগামী 31 জুলাই ভারতে Vivo T4R 5G ফোনটি পেশ করা হবে। এই ফোনটির লঞ্চ এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
ভারতে লঞ্চ হবে Vivo T4R 5G
আগামী 31 জুলাই Vivo ভারতে একটি ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্টের মঞ্চ থেকেই Vivo T4R 5G ফোনটি পেশ করা হবে। এই দিন দুপুর 12টার সময় ফোনটির দাম ও সেল ডিটেইলসের পাশাপাশি ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হবে। এই অনলাইন ইভেন্টটি কোম্পানির ওয়েবসাইট এবং ভিভো ইন্দিয়ার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি শপিং সাইট ফ্লিপকার্টেও লাইভ দেখানো হবে।
Life in the slow lane? Couldn’t be us. The #TurboLife is about to get an upgrade. vivo T4R is launching on 31st July🔥
Stay tuned to know more.#vivoT4R #GetSetTurbo #TurboLife #ComingSoon pic.twitter.com/GiiHrwbn5J
— vivo India (@Vivo_India) July 24, 2025
Vivo T4R 5G ফোনের সম্ভাব্য দাম
Vivo T4R 5G ফোনটি মিড বাজেট স্মার্টফোন হতে চলেছে। আমরা আগেই জানিয়েছিলাম, এই ফোনটি সিরিজের Vivo T4x এবং Vivo T4 ফোনের মাঝামাঝি একটি মডেল হিসাবে পেশ করা হবে। জানিয়ে রাখি এর মধ্যে Vivo T4x ফোনটির দাম 13,999 টাকা থেকে 16,999 টাকা এবং Vivo T4 ফোনটির দাম 21,999 টাকা থেকে 25,999 টাকা পর্যন্ত। তাই মনে করা হচ্ছে Vivo T4R 5G ফোনটির দাম 18 হাজার টাকা থেকে 20 হাজার টাকার মধ্যে রাখা হতা পারে। তবে ফোনটির সঠিক দাম জানার জন্য এখনও 31 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Vivo T4R 5G ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
কোম্পানি অফিসিয়ালি ঘোষণা করে জানিয়ে দিয়েছে, Vivo T4R 5G ফোনটিতে MediaTek Dimensity 7400 অক্টাকোর প্রসেসর যোগ করা হবে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই প্রসেসর 2GHz থেকে 2.6GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই প্রসেসর 714K এর চেয়েও বেশি AnTuTu স্কোর পেয়েছে।
Vivo T4R 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর থাকবে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, ফোনটির ফ্রন্ট ও ব্যাক উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে পারবে। এই ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 + IP69 রেটিং যোগ করা হবে।
আমাদের পাওয়া এক্সক্লুসিভ ডিটেইলস অনুযায়ী, ভারতে Vivo T4R 5G ফোনটি Twilight Blue এবং Arctic White কালার অপশনে সেল করা হবে। এই 5G ফোনটিতে Quad Curved ডিসপ্লে থাকবে এবং ফোনটির থিকনেস হবে 0.73cm (7.3mm)।
Vivo T-সিরিজের মিড বাজেট স্মার্টফোন
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত তাদের T4 সিরিজের অধীনে চারটি স্মার্টফোন পেশ করা হয়েছে, এগুলি হল:
- Vivo T4 5G
- Vivo T4x 5G
- Vivo T4 Lite 5G
- Vivo T4 Ultra 5G
এই চারটি ফোনের মধ্যে Vivo T4 Lite 5G সবচেয়ে সস্তা মডেল। এই ফোনটির প্রাথমিক দাম মাত্র 9,999 টাকা। অপরদিকে সিরিজের সবচেয়ে দামী স্মার্টফোন Vivo T4 Ultra 5G এবং এই ফোনের টপ মডেলের দাম 41,999 টাকা। আপকামিং T4R 5G ফোনটি মিড বাজেট Vivo T4x 5G এবং Vivo T4 5G ফোনের মাঝামাঝি দামে পেশ করা হবে। এই ফোনদুটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে জানানো হল।
Vivo T4x 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন
Vivo T4x 5G ফোনটির 6GB+128GB বেস মডেলের দাম 13,999 টাকা, 8GB+128GB মডেলের দাম 14,999 টাকা এবং 8GB+256GB টপ মডেলের দাম 16,999 টাকা। এই ফোনটি MediaTek Dimensity 7300 প্রসেসরে রান করে।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য Vivo T4x 5G ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.72 ইঞ্চির FHD+ ডিসপ্লে যোগ করা হয়েছে।
Vivo T4 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন
Vivo T4 5G ফোনটির 8GB+128GB বেস মডেলের দাম 21,999 টাকা এবং 12GB+128GB টপ মডেলের দাম 25,999 টাকা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার সহ 7,300mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির ব্যাটারি সেগমেন্ট এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব। প্রসেসিঙের জন্য এই ফোনে Snapdragon 7s Gen 3 প্রসেসর রয়েছে।
Vivo T4 ফোনে 6.77-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে এবং এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট ও 1300nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP OIS + 2MP রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে IP65 রেটিং রয়েছে।












