কম দামে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M07 স্মার্টফোন, দাম হবে 10 হাজার টাকা রেঞ্জে

কোরিয়ান কোম্পানি স্যামসাঙ ভারতে তাদের কম দামে নতুন ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। শীঘ্রই ভারতের বাজারে নতুন Samsung Galaxy M07 ফোনটি পেশ করা হবে। এই কম দামের ফোনটি 5G কানেক্টিভিটি সহ লঞ্চ করা হতে পারে। কোম্পানির অফিসিয়াল ইন্ডিয়া ওয়েবসাইটে স্যামসাঙের নতুন ফোনটি সাপোর্ট পেজ লাইভ হয়ে গেছে। কয়েক দিনের মধ্যে ফোনটির অফিসিয়াল টিজার জারি করা হবে বলে আশা করা হচ্ছে। আগস্ট মাসের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুতে Galaxy M07 ফোনটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

কোম্পানির ইন্ডিয়া ওয়েবসাইটে Samsung Galaxy M07 ফোনটি লিস্টেড হয়েছে। এই সাপোর্ট পেজে ফোনটি SM-M075F/DS মডেল নাম্বার সহ দেখা গেছে। এই সাপোর্ট পেজের মাধ্যমে ফোনটির অন্যান্য ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস জানা যায়নি, তবে ভারতে Galaxy M07 ফোনটি কম দামে লঞ্চ করা হবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে। আগামী কিছু দিনের মধ্যেই কোম্পানির পক্ষ থেকে ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে জানানো হবে বলে আশা করা হচ্ছে।

আমরা আগেই জানিয়েছি Samsung Galaxy M07 ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি। তবে কোম্পানির পক্ষ থেকে ফোনটি 10 থেকে 12 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করা হতে পারে। আপকামিং ফোনটি 10 হাজার টাকার চেয়ে কম দামের এবং এর পাশাপাশি লো বাজেট LAVA Blaze Dragon এবং iQOO Z10 Lite ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হিসাবে বাজারে পেশ করা হতে পারে। নিচে Samsung Galaxy M07 ফোনটির লিক এবং সম্ভাব্য দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Samsung Galaxy M07 ফোনটি 6.7 ইঞ্চির এইচডি + স্ক্রিন সহ লঞ্চ করা হতে পারে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। অন্যদিকে প্রসেসিঙের জন্য ফোনটিতে মিডিয়াটেক চিপসেট দেওয়া হতে পারে। জানিয়ে রাখি কোম্পানির Galaxy M06 5G ফোনটি Dimensity 6300 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M07 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। তবে 10-12 টাকার রেঞ্জে এর চেয়ে বেশি ক্যামেরা পাওয়ার আশা করা হচ্ছে। এই রেঞ্জের বেশিরভাগ ফোনে এইরকমই ক্যামেরা সেটআপ থাকে।

Samsung Galaxy M07 ফোনটিতে ব্যাটারির ক্ষেত্রে আপস করতে হতে পারে। প্রকাশ্যে আসা লিক অনুযায়ী ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে প্রায় সমস্ত ফোনেই বড় ব্যাটারি ব্যাবহার করা হয়। তাই আপকামিং ফোনটিতে কমপক্ষে 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া উচিৎ। অন্যদিকে লিক অনুযায়ী ফোনটি 6 OS আপগ্রেড সহ পেশ করা হবে। জানিয়ে রাখি স্যামসাঙ ছাড়া অন্যান্য কোম্পানি 2 বা 3 জেনারেশন ওএস আপডেট সহ ফোন লঞ্চ করে। Samsung Galaxy M07 ফোনটির কনফার্ম স্পেসিফিকেশন জানার জন্য অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here