জুন মাসে শাওমি তাদের ফ্লিপ ফোনের সংখ্যা বাড়িয়ে Xiaomi Mix Flip 2 ফোনটি লঞ্চ করেছিল। এটি বিশ্বের প্রথম Snapdragon 8 Elite চিপসেট সহ ফ্লিপ ফোন ছিল। এবার চীনের Qixi Festival ইভেন্টের আগেই এই সিরিজের অধীনে কোম্পানি তাদের নতুন প্রিমিয়াম Xiaomi Mix Flip 2 Diamond Limited Edition ফোনটি পেশ করেছে। এই এডিশনটি স্পেসিফিকেশনের পাশাপাশি লাক্সারি এবং এক্সক্লুসিভ প্যাকেজিঙ্গের ফলে ইউজারদের মধ্যে বেশি হট হতে পারে। অন্যদিকে এই ফোনটি প্রথমে হোয়াইট, পার্পল, গ্রিন এবং গোল্ডের মতো কালার অপশনে লঞ্চ করা হয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi Mix Flip 2 Diamond Limited Edition ফোনের দাম ও স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Xiaomi Mix Flip 2 Diamond Limited Edition ফোনটি 6,999 ইউয়ান অর্থাৎ প্রায় 81,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 12GB RAM এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটি Cherry Red এবং Glacier White এর মতো কালার অপশনে সেল করা হবে। এই ফোনটির বিশেষত্ব হল এর মিডল ফ্রেম, কারণ এতে NGTC সার্টিফাইড ল্যাব-গ্রোয়েন ডায়মন্ড দেওয়া হয়েছে। এই ডায়মন্ডটি Cupid কাট ডিজাইন ব্যাবহার করা হয়েছে, এর ফলে সাধারণ ফ্লিপ ফোনের উলনায় অনেক বেশি প্রিমিয়াম লুক পাওয়া যা।ফোনটির ব্যাক প্যানেলে ক্রোকোডাইল টেক্সচার Kona লেদার এবং মেটাল Xiaomi ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। এছাড়া প্যাকেজিঙ্গের ক্ষেত্রে কাস্টমাইজ গিফট বক্স, রোটেটিং প্রটেক্টিভ কেস, বিভিন্ন ধরনের পার্ল চেইন এবং টেক্সচার স্টোরেজ পাউজ রয়েছে।
নতুন এই লিমিটেড এডিশনটিতে আগের Mix Flip 2 ফোনের মতো ফিচার রয়েছে। এই ফোনটিতে 6.86 ইনার AMOLED ডিসপ্লে এবং 4.01 ইঞ্চির আউটার ডিসপ্লে রয়েছে। উভয় স্ক্রিনে 1.5K রেজোলিউশন, 460 PPI, 3200 নিটস পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Snapdragon 8 Elite চিপসেট রয়েছে। এই এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রসেসর। একইসঙ্গে ফোনটিতে 5165mAh ব্যাটারি রয়েছে এবং 67W ওয়ার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP Leica প্রাইমারি সেন্সর, 50MP Leica আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Xiaomi Mix Flip 2 বা Diamond Limited Edition ফোনটি বাজারে উপস্থিত Samsung Galaxy Z Flip 7, Huawei Pocket 2 এবং Motorola Razr 60 Ultra ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই Galaxy Z Flip 7 ফোনটিতে প্রিমিয়াম ডিজাইন এবং Snapdragon 8 Gen 3 প্রসেসর রয়েছে। একইভাবে Huawei এবং Oppo এর ফ্লিপ ফোনগুলি ক্যামেরার দিক দিয়ে সুন্দর, তবে এতে শাওমির মতো শক্তিশালী চিপসেট ব্যাবহার করা হয়নি। তাই চীনের ইউজারদের কাছে Mix Flip 2 ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই ফোনটি মূলত সেইসব গ্রাহকদের আকৃষ্ট করবে, যারা ফোন দৈনন্দিন গ্যাজেটের পরিবর্তে লাক্সারি আইটেম হিসাবে করেন এবং কোনো ইউনিক ডিভাইস কিনতে দুইবার ভাবেন না।
জানিয়ে রাখি বর্তমানে শুধুমাত্র চীনের বাজারে Xiaomi Mix Flip 2 Diamond Limited Edition ফোনটি লঞ্চ করা হয়েছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ফোনের গ্লোবাল লঞ্চ সম্পর্কে জানানো হয়নি, তাই এই বিষয়ে ডিটেইলস পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে আপডেট করে দেব।









