ভারতে সবার আগে আমাদের পক্ষ থেকে জানানো হয় যে Vivo তাদের ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন পেশ করতে চলেছে এবং এর কিছু দিনের মধ্যেই কোম্পানি Vivo Y17 লঞ্চ করে দেয়। এরপর আমরা জানাই কোম্পানি Vivo Y15 ও Vivo Y12 লঞ্চ করতে চলেছে এবং এর কিছু দিন পরেই কোম্পানি ফোনদুটি পেশ করে। Vivo Y15 এর সেল শুরু হয়ে গেলেও কোম্পানির পক্ষ থেকে Vivo Y12 এর দাম ও সেল সম্পর্কে কিছু জানা যায়নি। আজ আমরা এবিষয়ে এক্সক্লুসিভ খবর দিতে চলেছি।
এই তথ্য আমরা Vivo মোবাইলের ডিলারের থেকে জানতে পেরেছি। তিনি জানান Vivo Y12 এর প্রাথমিক দাম হবে 11,990 টাকা এবং এই সপ্তাহেই অফলাইন রিটেইল স্টোরে এই ফোন সেল করা হবে।
Vivo Y12 এর স্পেসিফিকেশন আগেই জানা গেছে। ভারতে ফোনটির দুটি মডেল সেল করা হবে। একটি মডেলে 4 জিবি র্যামের সঙ্গে 32 জিবি মেমরি দেখা যাবে। এই ভেরিয়েন্টের প্রাথমিক দাম হবে 11,990 টাকা। দ্বিতীয় মডেলে 3 জিবি র্যাম ও 64 জিবি মেমরি থাকবে এবং এই ভেরিয়েন্টের দাম 12,990 টাকা।
Oppo নিয়ে এলো বিশ্বের প্রথম এমন স্মার্টফোন যার ক্যামেরা স্ক্রিনের নিচে লুকানো
Vivo Y12 এ 6.35 ইঞ্চির এইচডি+ স্ক্রিন দেখা যাবে। কোম্পানি ফোনটি ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করেছে। প্রসেসিঙের জন্য এতে 12 ন্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত মিডিয়াটেক এমটি6762 হেলিও পি22 চিপসেট দেওয়া হয়েছে। এতে 2.0 গিগাহার্টস অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
ক্যামেরার দিক থেকে ফোনটি অত্যন্ত স্পেশাল। Vivo Y12 এ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এই সেটআপের প্রাইমারি সেন্সর 13 মেগাপিক্সেলের। দ্বিতীয় সেন্সরটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তৃতীয় সেন্সরটি 2 মেগাপিক্সেলের যা ডেপ্থ সেন্সিঙের কাজ করে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
Vodafone পেশ করলো 229 টাকার প্রিপেইড প্ল্যান, ফ্রি কলিঙের সঙ্গে পাওয়া যাবে প্রতিদিন 2 জিবি ডেটা
ওয়াই সিরিজের অন্যান্য স্মার্টফোনের মতো এতেও বড়ো ব্যাটারী দেওয়া হয়েছে। Vivo Y12 এ 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। এতে ফাস্ট চার্জিং না থাকলেও রিভার্স চার্জিং আছে। অর্থাৎ এই ফোনটির সাহায্যে অন্য ফোন চার্জ করা যাবে। এতে ডুয়েল সিম ও 4জি ভোএলটিই আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











