Exclusive : Xiaomi ও Samsung কে টক্কর দিতে LG আনতে চলেছে কম দামে ট্রিপল রেয়ার ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন

আজ ভারতে চীনা স্মার্টফোন কোম্পানির রাজত্ব থাকলেও একটা সময় ছিলো যখন ভারতে কোরিয়ান কোম্পানি সবার ওপরে থাকতো। LG ও Samsung এর মতো কোম্পানির কাছে ভারতীয় স্মার্টফোন মার্কেটের সবচেয়ে বড়ো অংশের দখলদারী ছিলো। Samsung আজও টিকে থাকলেও, LG এর প্রতিপত্তি আর আগের মতো নেই। কিন্তু LG আবার তাঁর কেরামতি দেখানোর জন্য প্রস্তুত। কোম্পানি খুব তাড়াতাড়ি তাদের নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে চলেছে যা বিশেষ করে ভারতীয় স্মার্টফোন মার্কেটের কথা মাথায় রেখে বানানো হয়েছে। আমরা এবিষয়ে এক্সক্লুসিভ খবর পেয়েছি। এর সঙ্গে আমরা ফোনটির পোস্টার ইমেজ পেয়েছি যার মাধ্যমে ফোনটির ক‍্যামেরা ও ডিজাইনসহ অন‍্যান‍্য কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে ধারণা করা যায়।

Oppo নিয়ে এলো বিশ্বের প্রথম এমন স্মার্টফোন যার ক‍্যামেরা স্ক্রিনের নিচে লুকানো

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী LG এর এই আগামী স্মার্টফোন সিরিজ শুধুমাত্র অনলাইন স্টোরে বিক্রি করা হবে। এখনও পর্যন্ত কোম্পানির এই আগামী স্মার্টফোন সিরিজের না জানা না গেলেও ফোনের কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে জানা গেছে। জানা গেছে কোম্পানি এই স্মার্টফোন কম দামেই লঞ্চ করবে।

পোস্টার দেখে ফোনটির ট্রিপল রেয়ার ক‍্যামেরা সম্পর্কে জানা যায়। এই প্রথম কোম্পানি ভার্টিক‍্যাল শেপে ক‍্যামেরা সেট‌আপ পেশ করলো। এতদিন LG ফোনে সাধারণত হরাইজন্টাল ক‍্যামেরা সেট‌আপ দেখা যেতো। ফোনটির ব‍্যাক প‍্যানেলে গ্ৰেডিয়েন্ট কালার দেখা গেছে। ফোনটির বডি চকচকে ও মসৃণ দেখা গেলেও এখনও পর্যন্ত জানা যায়নি এই ফোনের বডি গ্লাসের তৈরি না পলিকার্বনেট দিয়ে। ফোনটির সাইড প‍্যানেল কার্ভড এবং এখানেই ভলিউম বাটন ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গেছে।

Vodafone পেশ করলো 229 টাকার প্রিপেইড প্ল‍্যান, ফ্রি কলিঙের সঙ্গে পাওয়া যাবে প্রতিদিন 2 জিবি ডেটা

ফোনটির ব‍্যাক প‍্যানেলে তিনটি ক‍্যামেরা একসাথে দেওয়া হলেও সবচেয়ে নিচের ক‍্যামেরাটি লাল রঙে হাইলাইট করা হয়েছে। ক‍্যামেরার নিচে এল‌ইডি ফ্ল‍্যাশ দেওয়া হয়েছে। একটি পোস্টারে এআই ক‍্যামেরার উল্লেখ করা হয়েছে। ডিসপ্লে সম্পর্কে বেশি কিছু জানা না গেলেও পোস্টারে ফুল ভিউ ডিসপ্লে দেখা গেছে। তাই আশা করা যায় কোম্পানি নচ বা সম্পূর্ণ বেজল লেস স্মার্টফোন আনতে চলেছে।

ফোনটির লুক ও স্টাইল দেখে বলা যেতে পারে ফোনটি মূলত Xiaomi-Samsung সহ অন‍্যান‍্য কোম্পানিকে টক্কর দেওয়ার জন্য বানানো হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here