10000mAh ব্যাটারি, 16GB RAM সহ লঞ্চ হল Vivo Pad 5e, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

Vivo X300 এবং Vivo X300 Pro স্মার্টফোনের সঙ্গেই কোম্পানির পক্ষ থেকে Vivo Pad 5e ট্যাবলেট লঞ্চ করা হয়েছে। প্রথমে এই ডিভাইসটি চীনে পেশ করা হয়েছে এবং এই ট্যাবটি vivo Pencil 3 ও vivo Smart Touch Keyboard 5 সাপোর্ট করে। বড় ব্যাটারি এবং বড় ডিসপ্লে সহ এই ট্যাবলেটে কোয়ালকম চিপসেট যোগ করা হয়েছে। নতুন Vivo Pad 5e ট্যাবের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo Pad 5e ট্যাবে 7.1:5 আসপেক্ট রেশিও ও 2800 × 1968 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 12.05-ইঞ্চির 2.8K ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz অ্যাডেপ্টিভ রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং DC dimming সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে 1.07 বিলিয়ন কালার এবং 1400:1 কন্ট্রাস্ট রেশিও যোগ করা হয়েছে।

Vivo Pad 5e ট্যাবটি Android 15 বেসড OriginOS 5 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 3.3GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর রয়েছে। গ্ৰাফিক্সের জন্য এই ট্যাবে Adreno 750 GPU দেওয়া হয়েছে। চীনে এই ডিভাইসটি LPDDR5X RAM সহ পেশ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Vivo Pad 5e ট্যাবে 10,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে 8MP রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, যা ভিডিও কনফারেন্স থেকে শুরু করে অনলাইন ক্লাস পর্যন্ত বিভিন্ন কাজে উপযোগী হয়ে উঠবে।

Vivo Pad 5e ট্যাবটিতে 5GHz Wi-Fi 6 এবং Bluetooth 5.4 এর মতো বিভিন্ন কানেক্টিভিটি ফিচার যোগ করা হয়েছে। সুন্দর অডিও কোয়ালিটির জন্য এতে চারটি স্পিকার এবং ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। এই ডিভাইসের থিকনেস মাত্র 6.62 মিলিমিটার এবং ওজন 584 গ্ৰাম। এই ট্যাবটির প্রাথমিক দাম প্রায় 24 হাজার টাকা থেকে শুরু এবং টপ মডেলের দাম 37 হাজার টাকার কাছাকাছি। এই ডিভাইসের সবকটি ভেরিয়েন্টের দাম নিচে জানানো হল।

  • 8GB RAM + 128GB Storage – 1999 yuan (প্রায় 24,905 টাকা)
  • 8GB RAM + 256GB Storage – 2299 yuan (প্রায় 28,645 টাকা)
  • 12GB RAM + 256GB Storage – 2599 yuan (প্রায় 32,380 টাকা)
  • 16GB RAM + 512GB Storage – 2999 yuan (প্রায় 37,365 টাকা)
  • 8GB RAM + 128GB Storage Soft-light Edition – 2199 yuan (প্রায় 27,400 টাকা)
  • 8GB RAM + 256GB Storage Soft-light Edition – 2499 yuan (প্রায় 31,135 টাকা)

আপাতত ভারতের বাজারে এই ডিভাইসটি লঞ্চ করা হবে না। তবে যারা একটি নতুন মিড বাজেট ট্যাবলেট কেনার কথা ভাবছেন তাদের জন্য এই রেঞ্জের Redmi Pad Pro, Lenovo Tab K11 এবং Acer Iconia Tab iM ট্যাবগুলি সুন্দর অপশন। এর মধ্যে রেডমি ডিভাইসে 10,000mAh ব্যাটারি এবং 12 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। এছাড়া এসার এবং লেনোভো ট্যাবদুটি MediaTek প্রসেসরে রান করে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here