এই বছরের শুরুতেই Nothing তাদের মিড বাজেট রেঞ্জে Nothing Phone (3a) এবং Nothing Phone (3a) Pro ফোন লঞ্চ করেছিল। সম্প্রতি প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী এই সিরিজে নতুন মডেল যোগ হতে চলেছে। এই আপকামিং ফোনটি Nothing Phone (3a) Lite নামে লঞ্চ করা হবে। টিপস্টার সুধাংশু অম্বোরে এবং এক্সপার্টপিকের মাধ্যমে এই তথ্য জানা গেছে। রিপোর্টের মাধ্যমে ফোনের স্টোরেজ ও কালার সম্পর্কে জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Nothing Phone (3a) Lite ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক অনুযায়ী আপকামিং Nothing Phone (3a) Lite ফোনটি সিঙ্গেল 8GB RAM + 128GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি Black এবং White দুটি কালারে সেল করা হতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে বেশ কিছু বাজারে ফোনটি আরও ভেরিয়েন্ট এবং কালার অপশনে লচ করতে পারে বলে আশা করা হচ্ছে।
এই বছরের শেষের দিকে Nothing Phone (3a) Lite ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি ভারতের বাজারেও পেশ করা হতে পারে বলে জানা গেছে। বর্তমানে এই ফোনের সম্পর্কে এইসব তথ্য প্রকাশ্যে এসেছে, ভবিষ্যতে ফোনের ফিচার বা হার্ডওয়্যার ডিটেইলস সম্পর্কে জানা যাবে বলে মনে করা হচ্ছে।
এখনও পর্যন্ত Nothing Phone (3a) Lite ফোনের দাম সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে নাম থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ফোনটি Phone (3a) ফোনের থেকে কম দামে লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি ভারতের বাজারে Nothing Phone (3a) ফোনটির প্রাথমিক দাম 24,999 টাকা রাখা হয়েছিল। তাই Phone (3a) Lite ফোনটি 20,000 টাকার চেয়ে কম দামে পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। যদি এই তথ্য সঠিক হয়, তাহলে এটি কোম্পানির সবচেয়ে কম দামের ফোন হতে চলেছে।
আগের Nothing Phone (3a) ফোনটিতে 6.77 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে। স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনে Snapdragon 7s Gen 3 চিপসেট, 12GB RAM, 256GB স্টোরেজ এবং 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারিটি চার্জ করার জন্য 50W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Phone (3a) ফোনটির ক্যামেরা সেটআপের 32MP ফ্রন্ট ক্যামেরা এবং 50MP + 8MP (Ultra-wide) + 50MP (Telephoto) ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনটি Nothing OS এবং Android 15 অপারেটিং সিস্টেম সহ কাজ করে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে Android 18 পর্যন্ত আপগ্রেড দেওয়া হবে বলে জানানো হয়েছে।
Nothing Phone (3a) Lite ফোনটি 20,000 টাকার চেয়ে কম দামে বাজারে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। যদি এমন হয় তাহলে ফোনটি iQOO Z10R, Realme Narzo 80 Pro, এবং Redmi Note 14 ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। ফোনটি লঞ্চের পরই আমরা এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারব। যারা Nothing ফোনের ডিজাইন এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্স করতে পছন্দ করেন, তাদের জন্য এই ফোনটি ভালো অপশন হবে।
যারা ইউনিক ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আপকামিং Nothing Phone (3a) Lite ফোনের জন্য আগামী কয়েক সপ্তাহ বা মাসের অপেক্ষা করতে পারেন। Nothing Phone (3a) Lite ফোনের সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে এলেই আমরা এই বিষয়ে পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











