এই সপ্তাহে লঞ্চ হতে চলেছে এইসব স্মার্টফোন, সস্তা realme থেকে শুরু করে আসতে চলেছে দামি OnePlus ফোন

অক্টোবর মাসে গোটা বিশ্বের মার্কেটে একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ হয়েই চলেছে। এই মাসে বেশ কিছু নতুন এবং শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করা হয়েছে, যেগুলি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করছে। এবার মাসের শেষ সপ্তাহ অর্থাৎ 26 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত টেক মঞ্চে আরও কিছু ফোন লঞ্চ হতে চলেছে। এই সপ্তাহে ভারতে নতুন ফোন পেশ না হলেও, বিদেশের বাজারে হবে। এই সপ্তাহে আসন্ন ফোনগুলির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

OnePlus 15

লঞ্চ ডেট – 27 অক্টোবর

OnePlus 15 ফোনে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যোগ করা হবে। চীনে এই ফোনটি 16GB RAM + 1TB Memory সহ লঞ্চ করা হতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 7,000mAh Battery দেওয়া হতে পারে। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W SuperVOOC ফাস্ট চার্জিং এবং 50W AirVOOC ফাস্ট চার্জিং টেকনোলজি ফিচার থাকতে পারে।

ফটোগ্রাফির জন্য OnePlus 15 ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP Sony LYT-700 প্রাইমারি সেন্সর, 50MP Samsung JN5 টেলিফটো লেন্স এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে। এই ফোনটির বডি অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে তৈরি হবে এবং এতে ইন্ডাস্ট্রির প্রথম micro-arc oxidation ট্রিটমেন্ট ব্যাবহার করা হবে। এই ফোনে OLED LTPO প্যানেল দিয়ে তৈরি 6.78-ইঞ্চির 1.5K ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট এবং 6000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।

OnePlus Ace 6

লঞ্চ ডেট – 27 অক্টোবর

OnePlus Ace 6 ফোনটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনে 7,800mAh ব্যাটারি যোগ করা হবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 120W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট পাওয়া যাবে। চীনের বাজারে এই ফোনটি 16GB RAM এবং 1TB Storage সহ পেশ করা হতে পারে।

এই ফোনে Snapdragon 8 Elite চিপসেট দেওয়া হবে। OnePlus Ace 6 ফোনের স্ক্রিনে 60Hz থেকে 165Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে। এই ফোনে 1.5K BOE OLED ডিসপ্লে থাকতে পারে এবং এতে আলট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP OIS ক্যামেরা থাকতে পারে। এছাড়াও এই ফোনে IP66 + IP68 + IP69 এবং IP69K রেটিং দেওয়া হবে।

iQOO Neo 11

লঞ্চ ডেট – 30 অক্টোবর

ফ্ল্যাগশিপ iQOO 15 ফোনের পর এবার কোম্পানির পক্ষ থেকে নতুন হাই-এন্ড ডিভাইস হিসাবে iQOO Neo 11 লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও অফিসিয়ালি জানানো না হলেও এই ফোনে Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। গীকবেঞ্চ থেকে জানা গেছে এই ফোনে 16GB RAM যোগ করা হবে। তবে ফোনটির বেস ভেরিয়েন্টে 12GB RAM থাকতে পারে।

iQOO Neo 11 5G ফোনে 7500mAh battery দেওয়া হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। এই ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত এবং 2K রেজোলিউশন সাপোর্টেড OLED স্ক্রিন থাকতে পারে।

Vivo X300 series

লঞ্চ ডেট – 30 অক্টোবর

চীনে ইতিমধ্যে Vivo X300 এবং Vivo X300 Pro স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। এবার আগামী 30 অক্টোবর গ্লোবাল মার্কেটে Vivo X300 সিরিজ পেশ করা হবে। এর মধ্যে Vivo X300 Pro ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 9500 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনে 6.78-ইঞ্চির 1.5K LTPO AMOLED স্ক্রিন দেওয়া হয়েছে। এতে 200MP + 50MP + 50MP রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 90W ওয়্যার্ড, 40W ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 6510mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

Vivo X300 ফোনটিতেও Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে 90W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 6,040mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে 6.31-ইঞ্চির 1.5K BOE Q10+ OLED ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে 200MP Samsung HPB সেন্সরের সঙ্গে 50MP LYT602 পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP Samsung JN1 সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Realme C85 series

লঞ্চ ডেট – জানা যায়নি

এই সপ্তাহে এশিয়াতে Realme C85 সিরিজ লঞ্চ করা হতে পারে। এই সিরিজের অধীনে Realme C85 এবং Realme C85 Pro স্মার্টফোন পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে সিরিজের প্রো মডেলে 7000mAh Battery যোগ করা হবে। 8GB RAM সহ এই ফোনটিতে 128GB এবং 256GB Storage থাকতে পারে।

Realme C85 Pro ফোনের সঙ্গেই Realme C85 ফোনটিও লঞ্চ করা হবে। লিক থেকে জানা গেছে এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 8MP সেলফি ক্যামেরা থাকতে পারে। এই দুটি মডেলেই IP69 রেটিং দেওয়া হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here