5000 টাকা ছাড় সহ শুরু হল realme GT 8 Pro ফোনের সেল, 12GB এবং 16GB RAM উভয় মডেলে পাওয়া যাবে অফার

আজ থেকে ভারতের বাজারে realme এর Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ প্রথম স্মার্টফোন realme GT 8 Pro ফোনের সেল শুরু হয়েছে। এই ফোনটি এখনও পর্যন্ত কোম্পানির সবচেয়ে শক্তিশালী এবং অ্যাডভান্স স্মার্টফোন। কোম্পানির পক্ষ থেকে তাদের ফ্যানদের জন্য এই ফোনে 5,000 টাকা ডিসকাউন্ট অফার‌ও দেওয়া হচ্ছে, ফলে GT 8 Pro ফোনটি মাত্র 67,999 টাকা প্রাথমিক দামে কেনা যাবে। realme GT 8 Pro ফোনের অফার এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

আজ অর্থাৎ 25 নভেম্বর দুপুর 12টা থেকে ভারতে realme GT 8 Pro ফোনের সেল শুরু হয়েছে। দেশের বাজারে ফোনটির দুটি মডেল পেশ করা হয়েছে। ফোনটির 12GB RAM + 256GB Storage ভেরিয়েন্ট 72,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে 5,000 টাকা ডিসকাউন্ট সহ এই মডেলটি 67,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

এক‌ইভাবে realme GT 8 Pro ফোনটির 16GB RAM ও 512GB স্টোরেজ মডেল 78,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনেও 5,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে, ফলে এই মডেলটি 73,999 টাকা দামে সেল করা হচ্ছে। তবে এই অফার শুধুমাত্র ICICI, HDFC এবং SBI ব্যাঙ্কের ইউজাররা পাবেন। 5 হাজার টাকা ডিসকাউন্ট ছাড়াও এই ফোনে ছয় মাসের ইএম‌আই অপশন এবং স্পেশাল রিয়েলমি গিফট পাওয়া যাবে।

realme GT 8 Pro ফোনে 6.79-ইঞ্চির QHD+ BOE Q10 Flexible AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাম্পেলিং রেট, HDR সাপোর্ট, 100% DCI-P3 কালার গামুট এবং 2000nits পর্যন্ত HBM ব্রাইটনেস দিতে সক্ষম। এছাড়াও এই স্ক্রিনে 1.07 বিলিয়ন কালার, 508ppi পিক্সেল ডেনসিটি এবং Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য realme GT 8 Pro ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট রয়েছে। 3nm আর্কিটেকচারে তৈরি এই অক্টাকোর প্রসেসর 4.6GHz ক্লক স্পীডে রান করতে পারে। আমাদের টেস্টিঙে এটি 39,32,397 AnTuTu score পেয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 840 GPU দেওয়া হয়েছে। এই ফোনটিতে LPDDR5X RAM এবং UFS 4.1 Storage টেকনোলজি যোগ করা হয়েছে।

realme GT 8 Pro ফোনে ফটোগ্রাফির জন্য Ricoh GR-tuned ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে 50MP Sony IMX906 OIS প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 200MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এই ফোনের ক্যামেরা 120x ডিজিটাল জুম সাপোর্ট করে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য realme GT 8 Pro ফোনে 7,000mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 120W SuperVOOC ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP66, IP68 এবং IP69 রেটিং যোগ করা হয়েছে।

শক্তিশালী প্রসেসরের পাশাপাশি এই ফোনে GT BOOST 3.0 টেকনোলজি রয়েছে। এর ফলে এই ফোনে এক‌ই সঙ্গে BGMI ও Genshin Impact গেম খেলা যাবে এবং উভয় গেমে হাই ফ্রেম রেট পাওয়া যাবে। এছাড়াও এই ফোনে HyperVision AI Chip দেওয়া হয়েছে, যা AI বেসড অপটিমাইজেশনের পাশাপাশি ভিজুয়াল পারফরমেন্স আরও ভালো ও স্মুথ করে তোলে। সবচেয়ে বড় কথা realme GT 8 Pro ফোনটির আনটুটু স্কোর OnePlus 15, OPPO Find X9 এবং Vivo X300 Pro ফোনগুলির চেয়েও বেশি।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here