Exclusive : 6.3 ইঞ্চির ডিসপ্লে ও 4 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হবে Motorola One Action, জেনে নিন স্পেসিফিকেশন

লেনোভোর অধিকৃত কোম্পানি মোটোরোলা ভারতে তাদের নতুন স্মার্টফোন Motorola One Vision লঞ্চ করার জন্য প্রস্তুত। এই ফোনটি 20 জুন লঞ্চ করা হবে যা ফ্লিপকার্টে সেল করা হবে। আবার অন‍্যদিকে দীর্ঘদিন ধরেই কোম্পানির অন্য একটি স্মার্টফোন Motorola One Action সম্পর্কে একাধিক লিক পেশ হয়েছে। যদিও ফোনটির লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু বলা হয়নি। কিন্তু ফোনটি লঞ্চের আগেই আমরা ফোনটির স্পেসিফিকেশন ও ডিজাইন সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য জানতে পেরেছি।

কম দামে V-শেপের ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হলো Samsung Galaxy A10e

আমরা Motorola One Action এর স্পেসিফিকেশন শীট আমাদের টিপস্টারের কাছ থেকে পেয়েছি। এই ফোনটি Motorola One Action এর থেকে কম দামে লঞ্চ করা হবে। Motorola One Action এর ব‍্যাক প‍্যানেল প্লাস্টিকের তৈরি হবে এবং এতে দুটি রেয়ার ক‍্যামেরা সেন্সর থাকবে। এছাড়া Motorola One Action এ পাঞ্চ হোল ডিসপ্লে ও রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

মোটোরোলার এই ফোনে 6.3 ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে যার স্ক্রিন রেজলিউশন 1080 × 2520 পিক্সেল। এছাড়া এই ফোনে স‍্যামসাং এক্সিনস 9609 প্রসেসর ও মালি জি72 জিপিইউ থাকবে।

ডুয়েল ক‍্যামেরা ও এই নতুন ধরনের ডিজাইনের সঙ্গে লঞ্চ হবে Google Pixel 4, জানালো কোম্পানি

পাওয়ার ব‍্যাক‌আপের জানান এতে 3,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। Motorola One Action এ দুটি রেয়ার ক‍্যামেরা দেওয়া হবে। এতে 12.6 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকবে। দ্বিতীয় সেন্সরটি সম্পর্কে আপাতত কোনো তথ্য জানা যায়নি। সেলফির জন্য এতে 12.6 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা থাকবে।

জানা গেছে Motorola One Action ফোনটি 3 জিবি ও 4 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি, 64 জিবি ও 128 জিবি স্টোরেজ (ইউএফ‌এস 2.1) ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এই স্মার্টফোনে কানেক্টিভিটির জন্য এন‌এফসি দেওয়া হবে। এই ফোনটি ব্লু ও গোল্ড কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।

দাম কমলো Oppo A1k ও Oppo A5s ফোনদুটির, জেনে নিন নতুন দাম

আপাতত কোম্পানির পক্ষ থেকে Motorola One Action এর লঞ্চ ডেট সম্পর্কে কিছু বলা হয়নি। আশা করা হচ্ছে ফোনটির লঞ্চ ডেটসহ অন‍্যান‍্য তথ্য খুব তাড়াতাড়ি অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here