সাউথ কোরিয়ার ইলেকট্রনিক্স কোম্পানি Samsung গতকাল আমেরিকা যুক্তরাষ্ট্রে তাদের গ্যালাক্সি এ সিরিজের নতুন স্মার্টফোন Galaxy A10e পেশ করেছে। এছাড়া কোম্পানি সেখানে Galaxy A50 ও Galaxy A20 ফোনদুটিও পেশ করা হয়েছে। যদিও আগেই এই ফোনদুটি অন্যান্য দেশে লঞ্চ করা হয়ে গেছে। তবে Samsung Galaxy A10e অফিসিয়ালি প্রথমবার লঞ্চ করা হলো।
ডুয়েল ক্যামেরা ও এই নতুন ধরনের ডিজাইনের সঙ্গে লঞ্চ হবে Google Pixel 4, জানালো কোম্পানি
দাম ও সেল
Samsung Galaxy A10e আমেরিকায় 179,99 ডলার (প্রায় 12,485 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। আপাতত দাম ছাড়া সেল সম্পর্কে অন্য কোনো তথ্য জানা যায়নি। এছাড়া Galaxy A50 ও A20 এর দাম যথাক্রমে 249.99 ডলার (প্রায় 17,345 টাকা) ও 349,99 ডলার (প্রায় 24,209 টাকা) রাখা হয়েছে।
Samsung Galaxy A10e ফোনটিকে কোম্পানির লঞ্চ করা Samsung Galaxy A10 ফোনটির ছোট ভার্সন মনে করা হচ্ছে। এই ফোনটি ব্লুটুথ 5.0 ও ডুয়েল ব্যান্ড ওয়াইফাইযুক্ত।
দাম কমলো Oppo A1k ও Oppo A5s ফোনদুটির, জেনে নিন নতুন দাম
স্পেসিফিকেশন
অফিসিয়াল লিস্টিং অনুযায়ী Samsung Galaxy A10e তে 5.83 ইঞ্চির ইনফিনিটি ভি ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য এতে 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা ও পাওয়ার ব্যাকআপের জন্য এতে 3,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। লিস্টিঙে ফোনটির র্যাম, প্রসেসর ও ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে কিছু বলা হয়নি।
কিন্তু কিছু লিকের তথ্য অনুযায়ী Samsung Galaxy A10e তে 2 জিবি র্যাম থাকবে। এতে অ্যান্ড্রয়েড ওএসের সঙ্গে অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক হেলিও পি22 চিপসেট রান করবে। এই ফোনটি ব্লুটুথ 5.0 ও ডুয়েল ব্যান্ড ওয়াইফাইযুক্ত।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









