4 বছর পর সাক্সেসার লঞ্চ করতে চলেছে Samsung! স্পেসিফিকেশন সহ গীকবেঞ্চে তালিকাভুক্ত Galaxy A77 5G

2022 সালের মার্চ মাসে Samsung ভারতে তাদের Galaxy A73 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। 108MP কোয়াড রেয়ার ক্যামেরা এবং Snapdragon 778G প্রসেসর সহ এই ফোনটি 41,999 টাকা দামে পেশ করা হয়েছিল। এই ফোনটি লঞ্চের পর কোম্পানি দীর্ঘদিন পর্যন্ত এই সিরিজের অধীনে কোনো স্মার্টফোন পেশ করেনি। তবে এবার পরিস্থিতি বদলাতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে খুব তাড়াতাড়ি Samsung Galaxy A77 5G ফোনটি লঞ্চ করা হতে পারে। বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে স্পেসিফিকেশন সহ এই আপকামিং ফোনটি লিস্টেড করা হয়েছে।

আগেই বলা হয়েছে গীকবেঞ্চ থেকে Samsung Galaxy A77 5G ফোনটির স্পেসিফিকেশন জানা গেছে। এই ফোনটি SM-A776B মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে এবং টেক ওয়েবসাইট GSMArena এই তথ্য শেয়ার করেছে। গীকবেঞ্চে Samsung Galaxy A77 5G ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 1673 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 5597 পয়েন্ট পেয়েছে।

গীকবেঞ্চে ফোনটির মাদারবোর্ড সেকশনে energy_aware কোডনেম লেখা রয়েছে। এখানে ফোনটিতে ব্যাবহৃত মোবাইল চিপসেটের মার্কেটিং নেম জানানো হয়নি, তবে এটি Exynos 2400 বা Exynos 2400e প্রসেসর হতে পারে বলে মনে করা হচ্ছে। এই ডেকাকোর প্রসেসর 1.82GHz থেকে 2.78GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম।

গীকবেঞ্চ থেকে জানা গেছে Samsung Galaxy A77 5G ফোনটিতে 8GB RAM যোগ করা হবে। এটি এই ফোনের বেস মডেল হতে পারে এবং টপ ভেরিয়েন্টে 12GB RAM দেওয়া হতে পারে। গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Samsung Xclipse 940 GPU থাকবে বলে জানা গেছে। বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম অনুযায়ী এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করবে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Samsung Galaxy A77 ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে গীকবেঞ্চ প্ল্যাটফর্মের তথ্য সঠিক হলে এই আপকামিং ফোনটির দাম আপার-মিড রেঞ্জে রাখা হবে। Samsung Galaxy A73 ফোনটি 41,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং Samsung Galaxy A77 ফোনটির দাম 40 হাজার টাকা থেকে 50 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে।

আগামী 17 ডিসেম্বর OnePlus 15T স্মার্টফোন লঞ্চ করা হবে। আমরা মনে করছি এই ফোনটিও 40 থেকে 50 হাজার টাকার রেঞ্জে পেশ করা হবে। এক‌ইভাবে iQOO 15 mini ফোনটি সম্পর্কেও বিভিন্ন তথ্য লিক হতে শুরু করেছে এবং এই ফোনটিও এক‌ই রেঞ্জে লঞ্চ করা হতে পারে। এবার স্যামসাং আপকামিং ওয়ানপ্লাস এবং আইকু ফোনগুলিকে টক্কর দেওয়ার জন্য নতুন Samsung Galaxy A77 ফোনটি লঞ্চ করতে পারে। তবে এই ফোনটি লঞ্চের জন্য এখনও এক মাস অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here