আগামী কয়েক সপ্তাহের মধ্যে Realme তাদের Narzo সিরিজের সংখ্যা বাড়াতে চলেছে। এই সিরিজে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি ফোনগুলির নাম জানানো হয়নি, তবে আপকামিং ফোনগুলি Realme Narzo 90 এবং 90 Pro নামে লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে নতুন সিরিজের টিজার জারি করে, শপিং প্ল্যাটফর্ম আমাজনে মাইক্রো সাইট লাইভ করা হয়েছে। এই টিজারে আপকামিং ফোনদুটি আলাদা আলাদা ডিজাইনে দেখা যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme Narzo সিরিজের ডিটেইলস সম্পর্কে।
আমাজন ইন্ডিয়া সাইটে নতুন কমিক-স্টাইল টিজার লাইভ হয়েছে। এই টিজারে ‘বড় কিছু আসতে চলেছে’ (Something Big is About to Arrive), ‘শহর সুপারচার্জ হয়েছে’ (‘The City Just Got Supercharged’) এবং ‘Power Maxed’ ট্যাগলাইন সহ ফোনগুলির টিজার জারি করা হয়েছে। এই ট্যাগলাইন থেকে আভাস পাওয়া যাচ্ছে Narzo ফোনটি বড় ব্যাটারি, দ্রুত চার্জিং এবং শক্তিশালী পারফরমেন্স সহ লঞ্চ করা হবে। আপকামিং ফোনদুটি Amazon Specials হবে এবং একইসঙ্গে এই প্ল্যাটফর্মের মাধ্যমেই সেল করা হবে।
টিজারে মাধ্যমে ফোনদুটি তাদের ডিজাইনের দিক দিয়ে একে–অপরের আলাদা দেখা গেছে। প্রথম ফোনটিতে ভার্টিক্যাল রেকট্যাঙ্গুলার ক্যামেরা মডিউল রয়েছে, অন্যদিকে দ্বিতীয় মডেলে তিনটি ক্যামেরা সেন্সর এবং আরও দুটি সেন্সর দেওয়া হয়েছে, এটি সম্ভবত LED ফ্ল্যাশ হতে পারে।
দ্বিতীয় ফোনটিতে স্কুইরকেল ক্যামেরা মডিউল দেখা গেছে। এতে তিনটি ক্যামেরা সেন্সর রেকট্যাঙ্গুলার শেপে প্লেস করা হয়েছে এবং উপরের ডানদিকে ফ্ল্যাশ লাইটটি দেওয়া হয়েছে। উভয় ফোনেই ফ্ল্যাট ফ্রেম ও গোলাকার কর্নার দেখানো হয়েছে। তাই ফোনগুলি প্রিমিয়াম ও আকর্ষণীয় লুক সহ লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
Realme তাদের আপকামিং Narzo ফোনগুলির জন্য চ্যাপ্টার-ওয়াইজ ফিচার রিভিল করবে বলে জানিয়েছে। মাইক্রো সাইটে লেখা রয়েছে 2025 সালের আগামী 7 ডিসেম্বর পরবর্তী আপডেট জানানো হবে। এই দিন আসন্ন ফোনের নাম এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে আসতে পারে।
মাইক্রোসাইটের শেষে কোম্পানির আপকামিং ফোনগুলিতে Realme Care+ সাপোর্ট থাকবে বলে কনফার্ম জানানো হয়েছে। এতে 10 দিনের রিপ্লেসমেন্ট পলিসি, 1 বছরের রিপেয়ার ওয়ারেন্টি, 95% ফার্স্ট-টাইম রেজোলিউশন এবং 550+ সার্ভিস সেন্টারের সুবিধা পাওয়া যাবে বলে লেখা রয়েছে।
সাধারণত Narzo সিরিজ সেইসব ইউজারদের জন্য তৈরি করা হয়, যারা কম বাজেটে শক্তিশালী পারফরমেন্স, বড় ব্যাটারি এবং স্টাইলিশ ডিজাইন সহ ফোন কেনার কথা ভাবেন। এই নতুন ফোনগুলি গেমিং, বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিঙের জন্য ইউজারদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারে। মিড-রেঞ্জ সেগমেন্টে আপকামিং ফোনগুলি লঞ্চের পর Redmi, Samsung এবং iQOO ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা ভবিষ্যতে কম দামে শক্তিশালী ব্যাটারি, পারফরমেন্স, ফাস্ট চার্জিং এবং স্টাইলিশ ডিজাইন সহ ফোন খুজছেন, তাঁরা আপকামিং Narzo সিরিজের ফোনগুলির জন্য অপেক্ষা করতে পারেন। এই ফোনগুলির সম্পর্কে নতুন আপডেট প্রকাশ্যে এলেই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











