শীঘ্রই Samsung তাদের লো বাজেট স্মার্টফোন সিরিজের পরিধি বিস্তার করতে পারে। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A07 5G, Samsung Galaxy M07 5G এবং Samsung Galaxy F07 5G নামের ফোনগুলি লঞ্চ করা হতে পারে। Nemko সার্টিফিকেশন সাইটে এই ফোনগুলি লিস্টেড করা হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনগুলি গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে। এর পাশাপাশি ফিলিপিন্সের অফিসিয়াল ওয়েবসাইটে Galaxy A07 5G ফোনটির সাপোর্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে, এর থেকে আভাস পাওয়া যাচ্ছে ফোনটি প্রথমে কিছু এশিয়ার মার্কেটে পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিস্টিং সম্পর্কে।
টেকআউটলুক ওয়েবসাইট অনুযায়ী ফিলিপিন্সের ওয়েবসাইটে দেখা Galaxy A07 5G ফোনটির মডেল নাম্বার SM-A076B/DS, এটি দেখে বোঝা যাচ্ছে এটি একটি ডুয়েল সিম ভেরিয়েন্ট। এই ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। অপরদিকে Nemko সার্টিফিকেশন সাইটে Galaxy A07 5G ফোনটি SM-A076B/DS, SM-A076E/DS, SM-A076M এবং SM-A076M/DS মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।
লিস্টিং অনুযায়ী Galaxy M07 5G ও F07 5G ফোনদুটি যথাক্রমে SM-M076B/DS এবং SM-E076B/DS মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। এইসব কোড দেখে বিভিন্ন অঞ্চলে লঞ্চের আভাস পাওয়া যাচ্ছে। এর মধ্যে ‘B’ ভারত ও ইন্টারন্যাশনাল মার্কেট, ‘E’ এশিয়া ও আফ্রিকা এবং ‘M’ ল্যাটিন আমেরিকার জন্য ব্যাবহৃত হয়েছে।
সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখার পর Samsung কোম্পানির 07 লাইনআপের Samsung Galaxy A07 5G, Samsung Galaxy M07 5G এবং Samsung Galaxy F07 5G ভারতের পাশাপাশি ইউরোপ ও অন্যান্য মার্কেটেও পেশ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। এর আগে Samsung তাদের এই সিরিজের Galaxy A07, Galaxy M07 ও Galaxy F07 ফোনগুলির 4G ভেরিয়েন্ট লঞ্চ করেছে। ফোনগুলি একই সঙ্গে ভারত ও গ্লোবাল মার্কেটে পেশ করা হয়েছে।
এখনও পর্যন্ত এই আপকামিং 5G ফোনগুলির স্পেসিফিকেশন প্রকাশ্যে আসেনি। Samsung এর পক্ষ থেকে এইসব ফোনগুলি লো-এন্ড মিড-রেঞ্জ ইউজারদের জন্য পেশ করা হতে পারে। ফোনগুলিতে ব্যাটারি লাইফ, 5G কানেক্টিভিটি এবং বিশ্বস্ত পারফরমেন্সের ওপর জোর দেওয়া হতে পারে।
যেসব ইউজাররা কম বাজেটে 5G স্মার্টফোন কিনতে চান এবং স্যামসাং স্মার্টফোন পছন্দ করেন তাদের জন্য Samsung Galaxy A07 5G, M07 5G এবং F07 5G ফোনগুলি ভালো অপশন হয়ে উঠতে পারে। বাজারে উপস্থিত Redmi 14C 5G, Poco M7 5G এবং realme Narzo 80X ফোনগুলির সঙ্গে এই আপকামিং ফোনগুলিকে প্রতিযোগিতায় নামতে হতে পারে।
যারা কম দামে দৈনন্দিন ব্যাবহারের জন্য সুন্দর একটি 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা Galaxy A07 5G, M07 5G এবং F07 5G ফোনগুলির জন্য অপেক্ষা করতে পারেন। খুব তাড়াতাড়ি এই ফোনগুলি সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।











