পেন্সিলের থেকেও পাতলা স্মার্টফোন আসতে চলেছে ভারতে, কনফার্ম হল Motorola Edge 70 স্মার্টফোনের ভারতে লঞ্চ

কিছু দিন আগে Motorola গ্লোবাল মার্কেটে সকলকে তাক লাগিয়ে কোম্পানির সবচেয়ে পাতলা স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটি Motorola Edge 70 নামে পেশ করা হয়েছিল এবং এবার ফোনটি ভারতের বাজারে আসতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতে Motorola Edge 70 ফোনটির লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট ফ্লিপকার্টেও এই ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। ফলে লঞ্চের আগেই ফোনটির ডিটেইলস জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

আগামী 15 ডিসেম্বর ভারতে Motorola Edge 70 ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনের ফটো টিজ করা হচ্ছে। কোম্পানি ফোল্ডেবল মোটো রেজার ফোনটি বাদ দিলে আসন্ন Edge 70 ফোনটি সবচেয়ে পাতলা স্মার্টফোন হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আপকামিং ফোনটির থিকনেস একটি পেন্সিলের চেয়েও পাতলা মাত্র 5.99mm হবে। 15 ডিসেম্বর ভারতে দুপুর 12টা সময়ে Motorola Edge 70 ফোনটি পেশ করা হবে এবং এর দাম ও সেল ডিটেইলস সম্পর্কে জানানো হবে। এই ফোনটি Lily Pad, Gadget Grey এবং Bronze Green PANTONE কালার অপশনে পেশ করা হবে।

ইতিমধ্যেই টেক জগতে Motorola Edge 70 ফোনটির স্লিম ডিজাইনের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। এই 6 মিলিমিটারের চেয়েও পাতলা ফোনটির ওজন শুধুমাত্র 159 গ্রাম। থিকনেসের দিক দিয়ে ফোনটি Apple এবং Samsung ফ্ল্যাগশিপ ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। জানিয়ে রাখি iPhone Air ফোনটির থিকনেস 5.64mm এবং Galaxy S25 Edge ফোনটির থিকনেস 5.8mm। অর্থাৎ স্লিম ফোনের ক্ষেত্রে Motorola Edge 70 ফোনটি প্রায় সমান। এছাড়া মিড-রেঞ্জে এই ফোনটি 5.75mm থিকনেস সহ Tecno Spark Slim ফোনটিও প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

আগেই গ্লোবাল বাজারে Motorola Edge 70 ফোনটি লঞ্চ করা হয়েছে এবং ভারতের মডেলটির স্পেসিফিকেশন গ্লোবাল মডেলের মতোই রাখা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটিতে 2712 × 1220 পিক্সেলের রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই pOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Water Touch Technology রয়েছে।

Motorola Edge 70 5G ফোনটিতে 4nm ফ্যাব্রিকেশনে তৈরি 2.8GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7 Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি 12GB LPDDR5X RAM এবং 512GB UFS 3.1 স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। ভারতের বাজারে ফোনটি 8GB এবং 12GB RAM সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। ইউজাররা পছন্দ মতো 128GB থেকে 512GB পর্যন্ত স্টোরেজ অপশন কিনতে পারেন।

ফটোগ্রাফির জন্য Motorola Edge 70 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে F/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP OIS সেন্সর, 120° FOV সহ 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3-in-1 লাইট সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

গ্লোবাল বাজারে Motorola Edge 70 5G ফোনটি 4,800mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে ইউজারদের মধ্যে বড় ব্যাটারি জনপ্রিয় হয়ে উঠেছে। তাই বর্তমানে দাঁড়িয়ে 6,000mAh ব্যাটারি সাধারণ হিসেবেই মনে করা হয়। ভারতের বাজারে Motorola Edge 70 ফোনটি বড় ব্যাটারি সহ পেশ করা হবে। আপকামিং ফোনটিতে কমপক্ষে 5,300mAh ব্যাটারি দেওয়া হবে। জানিয়ে রাখি এই ফোনটিতে 68W ওয়ার্ড চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হবে।

ফোনটি অত্যন্ত পাতলা ও স্লিম হওয়া সত্ত্বেও কোম্পানির পক্ষ থেকে এতে MIL-STD 810H মিলিটারি সার্টিফিকেশন দেওয়া হয়েছে। অর্থাৎ ফোনটিতে মজবুত বডি রয়েছে, ফলে মাটিতে পড়ে গেলেও সুরক্ষিত থাকতে পারে এবং অতিরিক্ত গরম বা ঠান্ডা আবহাওয়া সহ্য করতে সক্ষম। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। ভবিষ্যতে ভারতের ফোনগুলির ক্ষেত্রেও এই ধরনের শক্তিশালী বিল্ড কোয়ালিটি দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here