শীঘ্রই লঞ্চ হতে পারে Samsung Galaxy A07 5G স্মার্টফোন, এইসব সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড

খুব তাড়াতাড়ি Samsung তাদের জনপ্রিয় বাজেট ক্যাটাগরির A-সিরিজ আপগ্রেড করতে পারে। কিছু গ্লোবাল সার্টিফিকেশন সাইটে এই সিরিজের আসন্ন Samsung Galaxy A07 5G ফোনটি দেখা গেছে। জানিয়ে রাখি এর আগে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সাপোর্ট পেজেও এই ফোনটি দেখা গেছে। এবার NBTC, Global Certification Forum (GCF), Nemko এবং Wi-Fi Alliance সার্টিফিকেশন প্ল্যাটফর্মে এই ফোনটি লিস্টেড করা হয়েছে। শীঘ্রই এই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Galaxy A07 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।

NBTC, Global Certification Forum (GCF), Nemko এবং Wi-Fi Alliance প্ল্যাটফর্মে SM-A076B/DS মডেল নাম্বার লিস্টেড করা হয়েছে। এটি Samsung Galaxy A07 5G ফোনের মডেল নাম্বার। NBTC সাইট থেকে জানা গেছে এটি একটি 5G স্মার্টফোন হবে। GCF সাইটে 24 নভেম্বর, 2025 তারিখ সহ ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক কম্প্যাটিবিলিটি অনুমোদনের কথা বলা হয়েছে।

Nemko সার্টিফিকেশনের মাধ্যমে USB Type-C অ্যাডাপ্টার এবং ক্লাস III ব্যাটারি স্ট্যান্ডার্ড সম্পর্কে জানা গেছে। অপরদিকে Wi-Fi Alliance সার্টিফিকেশন (Certification ID: WFA137260) সাইটে ফোনটির Wi-Fi টেস্টিং পাস করার কথা জানানো হয়েছে।

Samsung Galaxy A07 5G ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এই ফোনটিতে কোম্পানির আগের Galaxy A06 ফোনের চেয়ে সুন্দর ডিজাইন, ভালো 5G চিপসেট, বড় ব্যাটারি এবং Samsung এর নতুন One UI সফটওয়্যার দেওয়া হতে পারে।

Galaxy A06 5G ফোনে 6.7 ইঞ্চির PLS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য এতে MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। ফোনটিতে 4GB /6GB RAM এর সঙ্গে 64GB /128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনে 50MP+2MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 25W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

যেসব বাজেট ইউজাররা মিড রেঞ্জে Samsung ব্র্যান্ডের ভালো 5G স্মার্টফোন কিনতে চান তাদের জন্য Samsung Galaxy A07 5G ফোনটি ভালো অপশন হয়ে উঠতে পারে। বাজারে উপস্থিত Redmi 14C, realme Narzo 80X এবং Vivo T3 Lite ফোনগুলির সঙ্গে এই আপকামিং ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হতে পারে। তবে স্যামসাঙের ব্র্যান্ড ভ্যালু এই ফোনটিকে জিতিয়ে দিতে পারে।

যারা Samsung স্মার্টফোন কেনার কথা ভাবছেন এবং কিছু দিন অপেক্ষা করতে পারবেন তাঁরা Samsung Galaxy A07 5G ফোনটি কিনতে পারেন। শীঘ্রই এই বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here