রিয়েলমি ফ্যানদের জন্য দারুণ খবর সামনে এসেছে! কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে ভারতে তাদের realme 16 Pro Series 5G লঞ্চের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট রিয়েলমি ডট ইনে এই আপকামিং সিরিজের মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত এই সিরিজের লঞ্চ ডেট এবং সিরিজে আসন্ন ফোনগুলির নাম জানানো হয়নি। আগামী 6 জানুয়ারি, 2026 অফিসিয়ালি realme 16 Pro সিরিজ পেশ করা হবে বলে শোনা যাচ্ছে।
রিয়েলমি তাদের আপকামিং স্মার্টফোন সিরিজ ‘new masterpiece’ নামে টিজ করছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি, তবে এই সিরিজের অধীনে তিনটি মডেল লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির realme 16 Pro 5G এবং realme 16 Pro+ 5G ফোনটির পাশাপাশি realme 16 5G ফোনটিও ভারতে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে লিক অনুযায়ী 6 জানুয়ারি ভারতে রিয়েলমি 16 সিরিজ লঞ্চ করা হতে পারে। এই দিন Redmi Note 15 5G ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে।
A new era begins with a new masterpiece!
From the foundation of every pixel to the philosophy of light and colour, the #realme16ProSeries5G is designed to master every vibe. Coming soon!
Know More: https://t.co/Vk3a5ORmvH pic.twitter.com/Ft94dgO8zO
— realme (@realmeIndia) December 10, 2025
আমাদের পাওয়া তথ্য অনুযায়ী realme 16 Pro ফোনটি RMX5120 মডেল নাম্বার এবং realme 16 Pro Plus ফোনটি RMX5131 মডেল নাম্বার সহ লঞ্চ করা হবে। ভারতের বাজারে Realme 16 Pro 5G ফোনটি Orchid Purple (অর্কিড পার্পল), Master Gold (মাস্টার গোল্ড) এবং Pebble Grey (পেবল গ্রে) কালার অপশনে লঞ্চ হতে পারে। অন্যদিকে ভারতে Realme 16 Pro+ 5G ফোনটি Master Grey (মাস্টার গ্রে), Camellia Pink (ক্যামেলিয়া পিঙ্ক) এবং Master Gold (মাস্টার গোল্ড) কালার অপশনে পেশ করা হতে পারে।
আমাদের পাওয়া তথ্য অনুযায়ী realme 16 Pro এবং 16 Pro+ ফোনদুটি ভ্যানিলা মডেল 8GB RAM + 128GB স্টোরেজ অপশনে পেশ করা হবে। দ্বিতীয় ভেরিয়েন্টে 8GB RAM + 256GB স্টোরেজ অপশন থাকবে। এছাড়া এই ফোনগুলিকে 12GB RAM অপশনে লঞ্চ করা হবে, এটি ভারতের বাজারে 256GB এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে realme 16 Pro সিরিজ Snapdragon প্রসেসর সহ লঞ্চ করা হবে। তবে কোন মডেলে কোন চিপ ব্যাবহার করা হবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি। আপকামিং সিরিজের টপ ভেরিয়েন্টে realme 16 Pro+ 5G ফোনটিতে স্ন্যাপড্রাগন 7 সিরিজের প্রসেসর দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। এই এআই ক্ষমতাসম্পন্ন ফোনগুলিতে Ai edit genie 2.0 সাপোর্ট করবে।
কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা ইমেজের মাধ্যমে realme 16 Pro Series 5G ফোনটি স্লিম ডিজাইনে দেখা গেছে। লিক অনুযায়ী realme 16 Pro+ ফোনটিতে 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। তবে৪ সিরিজের অন্যান্য মডেলে এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
realme 16 Pro 5G এবং realme 16 Pro+ 5G ফোনগুলি ফটোগ্রাফির দিক দিয়ে উল্লেখযোগ্য হতে চলেছে। এই সিরিজে Telephoto লেন্স দেওয়া হবে। ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল ওআইএস সেন্সর এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য আসন্ন ফোনটিতে 7,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।










