শীঘ্রই OPPO তাদের মিড রেঞ্জে Reno 15 সিরিজ ভারত ও গ্লোবাল বাজারে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এবার কোম্পানি কিছু নতুন করতে চলেছে বলে মনে করা হচ্ছে। আমরা ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে জানতে পেরেছি এই প্রথম কোম্পানি তাদের Reno 15 সিরিজের অধীনে কম্প্যাক্ট স্মার্টফোন লঞ্চ করতে পারে। এটি OPPO Reno15 Pro Mini নামে বাজারে লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Reno15 Pro Mini ফোনের ডিটেইলস সম্পর্কে।
এক্সক্লুসিভলি প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী OPPO Reno15 Pro Mini ফোনটি কম্প্যাক্ট ফার্ম-ফ্যাক্টার সহ পেশ করা হতে পারে। এই ফোনটিতে 6.32 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। অর্থাৎ ভ্যানিলা মডেল কম্প্যাক্ট ক্যাটাগরিতে লঞ্চ হতে চলেছে। এই ফোনটির ওজন প্রায় 187 গ্রাম এবং থিকনেস প্রায় 7.99mm হবে বলে আশা করা হচ্ছে। তবে ফোনটির বেজল মাত্র 1.6mm হতে পারে। এর ফলে ফোনটিতে একটি স্লিক এবং প্রিমিয়াম ফিল পাওয়া যাবে।
Reno15 Pro Mini ফোনটির Glacier White কালার ভেরিয়েন্ট রিবন ডিজাইনে লঞ্চ করা হতে পারে। এটি শুধুমাত্র এই মডেলের জন্য এক্সক্লুসিভ হবে। ফোনটিতে গ্লাস ব্যাক প্যানেল থাকতে পারে। আগে থেকে OPPO তাদের Reno সিরিজ আলাদা আলাদা ডিজাইন ফিনিশের সঙ্গে এক্সপেরিমেন্ট করে চলেছে। তাই আবারও কোম্পানি কিছু ইউনিক করবে বলে আশা করা হচ্ছে।
আপকামিং ফোনটি মজবুত ডিউরেবিলিটি সহ লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী OPPO Reno15 Pro Mini ফোনটি জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP66, IP67 এবং IP69 রেটিং সহ পেশ করা হতে পারে।
জানিয়ে রাখি চীনে Reno15 সিরিজের অধীনে শুধুমাত্র Reno15 এবং Reno15 Pro ফোনদুটি লঞ্চ করা হয়েছিল। তবে এই সিরিজে Pro Mini মডেল পেশ করা হয়নি। তাই Reno15 Pro Mini ফোনটি সিলেক্টেড বাজারে অর্থাৎ ভারতের জন্য পেশ করা হতে পারে।
এখনও পর্যন্ত আপকামিং ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি। তবে আগের প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Reno15 সিরিজ Snapdragon 7 Gen 4 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে চীনে Reno15 ফোনগুলি MediaTek Dimensity 8450 প্রসেসর সহ পেশ করা হতে পারে। এছাড়া ফোনটিতে 6,500mAh বড় ব্যাটারি এবং 80W ফাস্ট ওয়ার্ড চার্জিং ফিচার থাকবে বলে জানা গেছে। ফটোগ্রাফির জন্য সিরিজের যেকোনো একটি মডেলে 50MP টেলিফটো লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে।
যারা কমপ্যাক্ট সাইজে প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী ফিচার ও অ্যাডভান্স ক্যামেরা সহ ফোন খুঁজছেন, তাদের জন্য আসন্ন OPPO Reno15 Pro Mini ফোনটি ভালো অপশন হতে পারে। এই সিরিজ সম্ভবত OnePlus 13s, Vivo X200 Pro Mini এবং Vivo X300 মতো কমপ্যাক্ট স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যদি আপকামিং OPPO Reno15 Pro Mini ফোনটি মিড রেঞ্জে লঞ্চ করা হয়, তবে এটি ভারতীয় ইউজারদের মধ্যে আকর্ষণীয় অপশন হয়ে উঠতে পারে। তবে ইউজারদের মধ্যে এই ফোনটি কতটা জনপ্রিয় হয়ে উঠতে পারবে তা পরবর্তী সময়ে বোঝা যাবে। ইউজাররা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।











