15999 টাকা দামে শুরু হল 7000mAh ব্যাটারি, 50MP সেলফি ক্যামেরা সহ realme Narzo 90 5G ফোনের সেল, পাওয়া যাচ্ছে দারুণ অফার

যারা বড় ব্যাটারি সহ নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য ভারতের বাজারে একটি নতুন স্মার্টফোনের সেল শুরু হল। গত সপ্তাহে realme ভারতে তাদের Narzo সিরিজের অধীনে realme Narzo 90 5G এবং realme Narzo 90x 5G নামের দুটি স্মার্টফোন পেশ করেছে। গতকাল থেকে 2,000 টাকা ছাড় সহ realme Narzo 90x 5G ফোনের সেল শুরু হয়েছে। এবার আজ থেকে সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ realme Narzo 90 5G ফোনের সেল শুরু হল এবং এই ফোনের দামে 1,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।

realme Narzo 90 5Gলঞ্চ প্রাইসডিসকাউন্টএফেক্টিভ প্রাইস
6GB RAM + 128GB Storage₹16,999₹1,000₹15,999
8GB RAM + 128GB Storage₹18,499₹1,000₹17,499

 

realme Narzo 90 5G ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6GB RAM দেওয়া হয়েছে ও এই মডেলের দাম রাখা হয়েছে 16,999 টাকা এবং 8GB RAM সহ 18,499 টাকা দামে পেশ করা হয়েছে। এই দুটি মডেলেই 128GB Storage যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে উভয় মডেলে 1000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা এই অফার উপভোগ করার জন্য কোনো ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড প্রয়োজন নেই।

1 হাজার টাকা ডিসকাউন্ট সহ এই সস্তা ফোনটি 15,999 টাকা প্রাথমিক দামে বিক্রি করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ডিসকাউন্ট অফার পাওয়া যাবে। কোম্পানির ওয়েবসাইট থেকে ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন এবং আমাজন থেকে এই ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন

realme Narzo 90 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের 7000mAh Battery। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি ফুল চার্জ করার পর একটানা 23.97 ঘন্টা YouTube স্ট্রিম করা যাবে। আরও জানানো হয়েছে মাত্র 5 মিনিট চার্জ করে এতে 1 ঘন্টা গেম খেলা যাবে। এই ফোনটিতে 6 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ পাওয়া যাবে।

এই ফোনের বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 60W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনটি মাত্র 31 মিনিটে 0 থেকে 50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। এর সঙ্গে এই ফোনে রিভার্স চার্জিং ফিচার‌ও রয়েছে, ফলে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে। এছাড়াও ফোনটির বাইপাস চার্জিং ফিচারের মাধ্যমে হেভি প্রসেসিঙের সময় ব্যাটারির বদলে সরাসরি চার্জার থেকে পাওয়ার নেয়।

realme Narzo 90 5G ফোনে 1080 x 2372 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.57-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 2160Hz PWM ডিমিং এবং 4000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে DT-Star D+ গ্লাস লেয়ার যোগ করা হয়েছে।

realme Narzo 90 5G ফোনটি Android 15 বেসড realme UI 6.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6400 MAX প্রসেসর রয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali G57 MC2 GPU দেওয়া হয়েছে। এই ফোনে LPDDR4X RAM এবং UFS2.2 ROM টেকনোলজি যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য realme Narzo 90 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP মোনোক্রোম লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.4 অ্যাপার্চারযুক্ত 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

7000mAh ব্যাটারি, 50MP সেলফি ক্যামেরা এবং 4000nits ব্রাইটনেস সহ AMOLED ডিসপ্লে realme Narzo 90 5G ফোনটির অন্যতম বড় ফিচার। ডিসকাউন্ট সহ মাত্র 15,999 টাকার বিনিময়ে এই ফোনটি নিঃসন্দেহে একটি সুন্দর ডিল। এমনকি ফোনটিকে এই বাজেটে বেস্ট বলা যেতে পারে। এছাড়া এই সেগমেন্টের Moto G67 Power, Tecno Pova Curve এবং Infinix Note 50s ফোন গুলিও দারুণ অপশন। এর বাইরে 15 হাজার টাকার রেঞ্জে Redmi 15 ফোনটিও ভালো অপশন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here