কনফার্ম হল OPPO Reno 15 সিরিজের মালয়েশিয়ায় লঞ্চ ডেট, শীঘ্রই ভারতেও হবে লঞ্চ

ভারতের বাজারে OPPO তাদের আপকামিং প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন OPPO Reno 15 সিরিজের লঞ্চ সম্পর্কে কনফার্ম জানিয়েছে। একইসঙ্গে OPPO India অফিসিয়াল ওয়েবসাইট, Amazon এবং Flipkart সাইটে ফোনটির মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। এর মধ্যেই ফোনের মালয়েশিয়া লঞ্চ ডেট প্রকাশ্যে এসেছে। মালয়েশিয়ার বাজারে লঞ্চের পরই ফোনটি ভারতের বাজারেও লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Reno 15 সিরিজের গ্লোবাল টিজার এবং ফোনের ডিটেইলস সম্পর্কে।

ভারতীয় ফ্যানরা এই আপকামিং সিরিজের লঞ্চ ডেট জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। অন্যদিকে OPPO Malaysia অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী 2026 সালের 6 জাবনুয়ারি OPPO Reno 15 সিরিজ লঞ্চ করা হবে। মালয়েশিয়া বাজারে এই সিরিজের অধীনে OPPO Reno 15 5G ও OPPO Reno 15 Pro 5G ফোনগুলি লঞ্চ করা হবে।

জানিয়ে রাখি আগেই OPPO এর পক্ষ থেকে কনফার্ম জানানো হয়েছে ভারতের তিনটি মডেল লঞ্চ করা হবে। এগুলি হল OPPO Reno 15 5G, OPPO Reno 15 Pro 5G এবং নতুন OPPO Reno 15 Pro Mini 5G। যারা কম্প্যাক্ট স্মার্টফোন পছন্দ করেন, কোম্পানির Pro Mini ভেরিয়েন্ট তাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

OPPO Reno 15 সিরিজের স্মার্টফোনগুলি ক্যামেরা-সেন্ট্রিক হিসাবে প্রোমোট করা হচ্ছে। কোম্পানির টিজারের মাধ্যমে ফোনগুলিতে 50MP আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা, AI ফিচার এবং 3.5x টেলিফটো ভাইব পোর্ট্রেটের মতো ফিচার যোগ করা হবে বলে জানা গেছে। এছাড়া সিরিজটি Blue এবং White কালার অপশনেও টিজ করা হয়েছে।

চীনের বাজারে OPPO Reno 15 এবং Reno 15 Pro ফোনদুটি MediaTek Dimensity 8450 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। ক্যামেরা সেটআপে 200MP প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 50MP টেলিফটো ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফির জন্য ফোনদুটিতে 50MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা কনফিগারেশন ফটোগ্রাফি ও কনটেন্ট ক্রিয়েশন করতে পছন্দ করেন এমন ইউজারদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে পারে।

OPPO Reno 15 Pro ফোনটিতে 6.78 ইঞ্চির ফুল-HD+ ফ্লেক্সিবল AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। অন্যদিকে Reno 15 ফোনটিতে 6.32 ইঞ্চির কমপ্যাক্ট ডিসপ্লে রয়েছে। একইসঙ্গে Reno 15 ফোনটিতে 6,200mAh ব্যাটারি, অন্যদিকে Reno 15 Pro ফোনটিতে 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। উভয় ফোনেই 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে Pro মডেলে 50W ওয়্যারলেস চার্জিং ফিচার রয়েছে।

যারা স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী ক্যামেরা এবং ভালো পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাদের জন্য আপকামিং Oppo Reno 15 সিরিজটি ভালো অপশন হতে পারে। একইসঙ্গে যারা অসাধারণ ক্যামেরা এবং প্রিমিয়াম ফিচার পছন্দ করেন, তাদের মধ্যেও আকর্ষণীয় হতে পারে। তবে যারা কম্প্যাক্ট ফোনে শক্তিশালী ক্যামেরা এবং পারফরমেন্স চাইছেন, তাদের জন্য Pro Mini ফোনটি সেরা অপশন হতে পারে।

আপকামিং Oppo Reno 15 সিরিজ Samsung Galaxy A56 5G, OnePlus 13R এবং Pixel 9A ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।যারা 2026 সালের জানুয়ারি মাসে ক্যামেরা, পারফরমেন্স, ডিজাইন ও ব্যাটারি সহ একটি ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Oppo Reno 15 সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here