লঞ্চের আগেই লিক হল OPPO Reno 15, Reno15 Pro এবং 15 Pro Mini স্মার্টফোনগুলির দাম, দেখে নিন সমস্ত মডেলের দাম

8 জানুয়ারী ভারতে OPPO Reno 15 সিরিজ লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে OPPO Reno 15, Reno 15 Pro এবং Reno 15 Pro Mini ফোনগুলি পেশ করা হবে। লঞ্চের ঠিক একদিন আগেই OPPO Reno 15 সিরিজের ফোনগুলির দাম ইন্টারনেটে লিক হয়ে গেছে। টিপস্টার অভিষেক যাদব মাধ্যমে প্রকাশ্যে আসা লিক অনুযায়ী OPPO Reno 15 ফোনটির দাম 45999 টাকা, Reno 15 Pro Mini ফোনটির দাম 59999 টাকা এবং Reno 15 Pro ফোনটির দাম 67999 টাকা রাখা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Reno 15 সিরিজের ফোনগুলির লিক দামের ডিটেইলস সম্পর্কে।

OPPO Reno 15 স্মার্টফোনের দাম (লিক)

OPPO Reno 15 5Gদাম
8GB RAM + 256GB Storage₹45,999
12GB RAM + 256GB Storage₹48,999
12GB RAM + 512GB Storage₹53,999

 

প্রকাশ্যে আসা লিক অনুযায়ী OPPO Reno 15 5G ফোনটি ভারতে মোট তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এই ফোনের 8GB RAM ও 256GB স্টোরেজ অপশনের দাম 45,999 টাকা এবং টপ ভেরিয়েন্ট 12GB RAM ও 512GB স্টোরেজ অপশনের দাম প্রায় 53,999 টাকা রাখা হবে। জানিয়ে রাখি চীনের বাজারে ফোনটি MediaTek Dimensity 8450 প্রসেসর লঞ্চ করা হয়েছিল এবং এই প্রসেসর সহ ভারতেও ফোনটি পেশ করা হতে পারে।

OPPO Reno 15 একটি কমপ্যাক্ট স্মার্টফোন। এই ফোনটিতে 6.32 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 200 মেগাপিক্সেল + 50 মেগাপিক্সেল + 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ফোনটির ফ্রন্টে 50 মেগাপিক্সেল সেলফি সেন্সর যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি 6,200mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে।

OPPO Reno 15 Pro Mini স্মার্টফোনের দাম (লিক)

OPPO Reno 15 Pro Miniদাম
12GB RAM + 256GB Storage₹59,999
12GB RAM + 512GB Storage₹64,999

 

প্রথম এই সিরিজে OPPO Reno 15 Pro Mini ফোনটি লঞ্চ করা হবে। প্রথমবার কোম্পানি তাদের Reno সিরিজে ‘Pro Mini’ মডেলটি পেশ করতে চলেছে। এই ফোনটি এখনও পর্যন্ত চীনে বা অন্যান্য গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়নি।লিক অনুযায়ী ফোনটির প্রাথমিক দাম প্রায় 59,999 টাকা রাখা হতে পারে। এছাড়া এই স্মার্টফোনটি MediaTek Dimensity 8450 চিপসেট সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য Reno 15 Pro Mini ফোনটির ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে এবং ফ্রন্টে 50 মেগাপিক্সেল সেলফি সেন্সর দেওয়া হতে পারে। এই OPPO স্মার্টফোনটির 6.32 ইঞ্চির 1.5K ফ্ল্যাট OLED ডিসপ্লে সহ লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। একইসঙ্গে ফোনটি চার্জ করার জন্য 80W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং টেকনোলজি যোগ করা হতে পারে।

Reno 15 Pro স্মার্টফোনের দাম (লিক)

OPPO Reno Proদাম
12GB RAM + 256GB Storage₹67,999
12GB RAM + 512GB Storage₹72,999

 

OPPO Reno 15 Pro ফোনটি 12GB RAM সহ 256GB এবং 512GB স্টোরেজ অপশনে সেল করা হতে পারে। লিক অনুযায়ী দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 67999 টাকা এবং 72999 টাকা রাখা হতে পারে। এই ফোনটি ভারতে MediaTek Dimensity 8450 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি 6,500mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং দেওয়া হয়েছে। এই ফিচারগুলি ইন্ডিয়ান মডেলেও দেওয়া হতে পারে। চীনের বাজারে ফোনটি 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছিল। ফটোগ্রাফির জন্য এতে 200 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। একইসঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

জানিয়ে রাখি 8 জানুয়ারী লঞ্চ ইভেন্টের মাধ্যমে OPPO Reno15 series পেশ করা হবে। ইউটিউব উইন্ডোর মাধ্যমে OPPO Reno15 সিরিজের লঞ্চ লাইভ দেখার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here