ভারতে লঞ্চ হল OPPO Reno 15 5G স্মার্টফোন, রয়েছে 50MP AI Portrait ক্যামেরা, 6500mAh ব্যাটারি এবং Snapdragon 7 Gen 4 চিপসেট

OPPO আজ ভারতের বাজারে তাদের প্রিমিয়াম OPPO Reno 15 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটির সঙ্গে কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের OPPO Reno 15 Pro 5G और OPPO Reno 15 Pro Mini 5G ফোনগুলিও পেশ করা হয়েছে। এই পোস্টে সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ OPPO Reno 15 5G ফোনটি সম্পর্কে আলোচনা করা হল। এই ফোনে আলট্রা স্লিম বডি, সুন্দর ক্যামেরা, লেটেস্ট AI, শক্তিশালী চিপসেট এবং বড় ব্যাটারি যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

OPPO Reno 15 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 8GB RAM + 256GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 45,999 টাকা। ফোনটির 12GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্ট 48,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এছাড়া 12GB RAM + 512GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেলের দাম 53,999 টাকা রাখা হয়েছে। আগামী 13 জানুয়ারি থেকে OPPO Store, Flipkart এবং Amazon প্ল্যাটফর্মের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে।

OPPO Reno 15 5G ফোনে ন্যারো বেজল সহ 93.4% স্ক্রিন টু বডি রেশিও রয়েছে, ফলে এতে প্রিমিয়াম এবং মডার্ন লুক পাওয়া যায়। এই ফোনে ইন্ডাস্ট্রি-ফার্স্ট HoloFusion Technology এবং Dynamic Stellar Ring ডিজাইন দেওয়া হয়েছে। এর ফলে ফোনটির ব্যাক প্যানেলে 3D লাইট অ্যান্ড শ্যাডো এফেক্ট দেখা যাবে। এই ফোনটি Glacier White, Twilight Blue এবং Aurora Blue কালার অপশনে পেশ করা হয়েছে। ফোনটির মজবুতির জন্য এয়ারোস্পেস-গ্ৰেড অ্যালুমিনিয়াম ফ্রেম, Corning Gorilla Glass 7i কোটিং এবং IP66, IP68 ও IP69 রেটিং যোগ করা হয়েছে।

OPPO Reno 15 5G ফোনে 6.59-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 1200nits ব্রাইটনেস এবং Splash Touch ও Glove Touchসাপোর্ট রয়েছে। ফলে ভেজা হাতে এবং গ্লাভস পড়েও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।

প্রসেসিঙের জন্য OPPO Reno 15 5G ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর রয়েছে। এই ফোনটি ColorOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে AI HyperBoost 2.0, Trinity Engine এবং Luminous Rendering Engine এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার দেওয়া হয়েছে। এর ফলে গেমিং এবং মাল্টি টাস্কিঙের সময় স্মুথ এক্সপেরিয়েন্স পাওয়া যায়। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 5 জেনারেশন ColorOS আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

OPPO Reno 15 5G ফোনে 50MP AI Portrait ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। অপরদিকে ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি OIS সেন্সর, 50MP 3.5x টেলিফটো পোর্ট্রেট লেন্স এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এই ক্যামেরায় AI Portrait Glow, PureTone টেকনোলজি এবং মাল্টি-ফোকাল-লেন্থ 4K 60fps HDR Ultra-স্টেডি ভিডিও ফিচার দেওয়া হয়েছে। এই ক্যামেরা ভারতীয় স্কিন টোন এবং লাইটিং কন্ডিশন অনুযায়ী অপ্টিমাইজ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য OPPO Reno 15 5G ফোনে 6500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 10 মিনিট চার্জ করে এই ফোনে এক ঘন্টার চেয়েও বেশি সময় পর্যন্ত সোশ্যাল মিডিয়া এবং ভিডিও স্ট্রিমিং উপভোগ করা যাবে।

যেসব ইউজাররা মিড রেঞ্জ সেগমেন্টে স্টাইলিশ ডিজাইন, অ্যাডভান্স AI ক্যামেরা ফিচার, বড় ব্যাটারি এবং স্মুথ পারফরমেন্স সহ নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য OPPO Reno 15 5G ফোনটি সেরা বিকল্প।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here