গত সপ্তাহে OPPO Reno 15 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছিল। আজ অর্থাৎ 13 জানুয়ারী থেকে ফোনটির সেল শুরু হয়েছে। প্রথম সেল হিসাবে কোম্পানির পক্ষ থেকে 5,400 টাকা পর্যন্ত ডিসকাউন্ট জারি করা হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্ট এবং আমাজনের পাশাপাশি রিটেইল স্টোর ও মোবাইল দোকানের মাধ্যমেও ফোনটি কেনা যাচ্ছে। নিচে OPPO Reno 15 5G ফোনটির ডিসকাউন্ট ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
OPPO Reno 15 5G ফোনটির বেস মডেলে 8GB RAM + 256GB স্টোরেজ অপশন 45,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, এই ভেরিয়েন্টে 4,600 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই ডিসকাউন্টের পর ফোনটির দাম 41,399 টাকা রাখা হয়েছে। একইভাবে ফোনটির 12GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্টে 4,900 টাকার ছাড় জারি করা হয়েছে।
বর্তমানে 48,999 টাকা দামের ভেরিয়েন্ট ডিসকাউন্ট সহ 44,099 টাকা দামে কেনা যাচ্ছে। অন্যদিকে OPPO Reno15 ফোনটির টপ ভেরিয়েন্ট 12GB RAM + 512GB স্টোরেজ অপশন 53,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, এতে 5,400 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই ছাড় সহ ফোনটি 48,599 টাকা দামে সেল করা হবে।
শপিং সাইট ফ্লিপকার্টে SBI, ICICI এবং KOTAK ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে ডিসকাউন্ট পাওয়া যাবে। অন্যদিকে আমাজনের মাধ্যমে ফোনটি কেনার সময়ে HDFC এবং SBI কার্ডের ব্যাবহার করলে ছাড় পাওয়া যাবে। জানিয়ে রাখি এই অফার সীমিত সময়ে জন্য জারি করা হয়েছে। এই অফার চলাকালীন 180 দিনের স্ক্রিন ড্যামেজ প্রোটেকশন এবং 1বছরের এক্সন্টেডেড ওয়ারেন্টি পাওয়া যাবে।
প্রসেসিঙের জন্য OPPO Reno 15 5G ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর রয়েছে। এই ফোনটি ColorOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে AI HyperBoost 2.0, Trinity Engine এবং Luminous Rendering Engine এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার দেওয়া হয়েছে। এর ফলে গেমিং এবং মাল্টিটাস্কিঙের সময় স্মুথ এক্সপেরিয়েন্স পাওয়া যায়। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 5 জেনারেশন ColorOS আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
OPPO Reno 15 5G ফোনে 50MP AI Portrait ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। অপরদিকে ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি OIS সেন্সর, 50MP 3.5x টেলিফটো পোর্ট্রেট লেন্স এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এই ক্যামেরায় AI Portrait Glow, PureTone টেকনোলজি এবং মাল্টি-ফোকাল-লেন্থ 4K 60fps HDR Ultra-স্টেডি ভিডিও ফিচার দেওয়া হয়েছে। এই ক্যামেরা ভারতীয় স্কিন টোন এবং লাইটিং কন্ডিশন অনুযায়ী অপ্টিমাইজ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 15 5G ফোনে 6500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 10 মিনিট চার্জ করে এই ফোনে এক ঘন্টার চেয়েও বেশি সময় পর্যন্ত সোশ্যাল মিডিয়া এবং ভিডিও স্ট্রিমিং উপভোগ করা যাবে।
OPPO Reno 15 5G ফোনে 6.59-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 1200nits ব্রাইটনেস এবং Splash Touch ও Glove Touch সাপোর্ট রয়েছে। ফলে ভেজা হাতে এবং গ্লাভস পড়েও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে। ফোনটির মজবুতির জন্য এয়ারোস্পেস-গ্ৰেড অ্যালুমিনিয়াম ফ্রেম, Corning Gorilla Glass 7i কোটিং এবং IP66, IP68 ও IP69 রেটিং যোগ করা হয়েছে।











