ভারতে শুরু হল Vivo X200T স্মার্টফোনের সেল, ZEISS ক্যামেরা সহ এই ফোনে আকর্ষণীয় অফার

আজ ভারতের বাজারে অফিসিয়ালি Vivo তাদের ফ্ল্যাগশিপ Vivo X200T স্মার্টফোনের সেল শুরু করেছে। ফ্লিপকার্ট এবং দেশজুড়ে বিভিন্ন রিটেইল স্টোরের মাধ্যমে এই স্মার্টফোনটি সেল করা হচ্ছে। বিশেষত্ব হল ইউজাররা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, এক্সচেঞ্জ বোনাস, নো-কোস্ট EMI এবং এক্সটেন্ডেড ওয়ারেন্টটির মতো দুর্দান্ত অফার উপভোগ করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X200T স্মার্টফোনের দাম, অফার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Vivo X200T স্মার্টফোনটি Stellar Black এবং Seaside Lilac কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 59,999 টাকা এবং 12GB RAM + 512GB স্টোরেজ অপশনের দাম 69,999 টাকা রাখা হয়েছে। অফার সহ স্মার্টফোনটির 12GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 54,999 টাকা দামে সেল করা হচ্ছে।

ইউজাররা অনলাইনের মাধ্যমে Vivo X200T ফোনটি কিনলে ইনস্ট্যান্ট 5,000 টাকা ক্যাশব্যাক বা 5,000 টাকা এক্সচেঞ্জ বোনাস, 18 মাসের নো-কস্ট EMI এবং এক বছরের ফ্রি এক্সটেন্ডেড ওয়ারেন্টি উপভোগ করতে পারবেন। একইসঙ্গে অফলাইন অর্থাৎ মেইনলাইন রিটেইল স্টোরগুলির মাধ্যমে 18 মাসের নো-কস্ট EMI সহ ফোনটি কিনলে ইনস্ট্যান্ট 5,000 টাকা ক্যাশব্যাক বা 5,000 টাকা পর্যন্ত আপগ্রেড বোনাস পাওয়া যাচ্ছে। এছাড়া V-Shield স্ক্রিন ড্যামেজ প্রোটেকশন প্ল্যানে 40% পর্যন্ত ডিসকাউন্ট এবং 599 টাকায় 70% পর্যন্ত Assured Buyback অফার জারি করা হয়েছে।

এই সমস্ত ব্যাঙ্ক অফার SBI, Kotak Mahindra, Amex, DBS, HSBC এবং IDFC First Bank এর কার্ড ও UPI এর মাধ্যমে পাওয়া যাবে। একইভাবে ফোনটি কিনলে 18 মাসের ফ্রি Jio Gemini Pro সাবস্ক্রিপশন দেওয়া হবে। এর ফলে এই সেগমেন্টে ফোনটি একটি অসাধারণ অপশন হয়ে উঠেছে।

Vivo X200T স্মার্টফোনটিতে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 5000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে কোম্পানির স্মার্টফোনটিতে 3D আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এর ফলে ফাস্ট এবং সঠিক আনলকিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়।

যারা প্রিমিয়াম ক্যামেরা, ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স এবং বড় ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি একটি ভালো অপশন হবে। Vivo X200T 5G স্মার্টফোনটি 3nm আর্কিটেকচারে তৈরি 2.4GHz থেকে 3.73GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9400+ অক্টা-কোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে আমাদের টেস্টে স্মার্টফোনটি AnTuTu বেঞ্চমার্ক 28,21,319 স্কোর পেয়েছে। এই ফোনটিতে স্মুথ এবং মাল্টিটাস্কিঙের জন্য 12GB LPDDR5X Ultra RAM ফিচার দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Vivo X200T স্মার্টফোনে ZEISS সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে Vivo এর ইন-হাউস VCS 2.0 কালার সিস্টেম সহ 50MP Sony IMX921 ZEISS প্রাইমারি সেন্সর, 50MP Samsung JN1 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x অপটিক্যাল ও 100x ডিজিটাল জুম সাপোর্টেড 50MP পেরিস্কোপ টেলিফটো Sony IMX882 সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Vivo X200T স্মার্টফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X200T 5G স্মার্টফোনটি ভারতে 6,200mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। আমাদের টেস্টে এই স্মার্টফোনটি PCMark ব্যাটারি বেঞ্চমার্ক 16 ঘন্টা 14 মিনিট স্কোর পেয়েছে। একইসঙ্গে এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ভারতে এই নতুন Vivo 5G স্মার্টফোনটি Android 16 এবং OriginOS 6 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য Vivo X200T 5G স্মার্টফোনটিতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। এছাড়া কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 7, Bluetooth 5.4, NFC এবং IR Blaster এর মতো ফিচার যোগ করা হয়েছে।

যারা অসাধারণ ক্যামেরা, শক্তিশালী পারফরমেন্স এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Vivo X200T ফোনটি আকর্ষণীয় অপশন হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here