লঞ্চ হতে চলেছে নতুন Redmi স্মার্টফোন, প্রকাশ্যে এল A7 Pro ফোনের স্পেসিফিকেশন

বর্তমানে শাওমির সাব ব্র্যান্ড রেডমি একটি নতুন স্মার্টফোনে কাজ করছে এবং এই ফোনটি Redmi A7 Pro নামে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনটির লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে এই আপকামিং ফোনটি লঞ্চের আগেই সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে। এর ফলে এই ফোনটির নামের পাশাপাশি স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে, নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

ইউএইর TDRA, থাইল্যান্ডের NBTC এবং ইন্দোনেশিয়ার SDPPI সহ আমেরিকার FCC প্ল্যাটফর্মে Redmi A7 Pro ফোনটি লিস্টেড হয়েছে। TDRA সাইটে ফোনটি 25128RN17Y মডেল নাম্বার সহ দেখা গেছে এবং NBTC ও SDPPI প্ল্যাটফর্মে ফোনটি লিস্টেড হয়েছে 25128RN17A মডেল নাম্বার সহ। এছাড়া FCC সাইটে Redmi A7 Pro ফোনটি 25128RN17L মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।

এইসব সার্টিফিকেশন সাইট থেকে Redmi A7 Pro ফোনটির প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। সার্টিফিকেশন সাইট অনুযায়ী এই সস্তা ফোনটিতে Unisoc T7250 অক্টাকোর প্রসেসর যোগ করা হবে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই চিপসেট 1.6GHz থেকে 1.8GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। প্রসেসর ডিটেইলস প্রকাশ্যে আসায় বোঝা যাচ্ছে Redmi A7 Pro ফোনটি একটি 4G স্মার্টফোন হবে এবং এটি 5G সাপোর্ট করবে না।

কোম্পানির পক্ষ থেকে এই আপকামিং ফোনটিতে বড় ব্যাটারি দেওয়া হবে। লিস্টিং থেকে জানা গেছে পাওয়ার ব্যাক‌আপের জন্য এই লো বাজেট ফোনে 6,000mAh ব্যাটারি থাকবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার এবং OTG ফিচার সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

প্রকাশ্যে আসা ডিটেইলস অনুযায়ী Redmi A7 Pro ফোনে 4GB RAM যোগ করা হতে পারে। এই ফোনটি 64GB এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে Virtual RAM ফিচার‌ও দেওয়া হবে। Redmi A7 Pro 4G ফোনে 4GB Virtual RAM যোগ করা হতে পারে, ফলে এই ফোনে 8GB RAM (4GB+4GB) এর পারফরমেন্স পাওয়া যেতে পারে।

Redmi A7 Pro 4G ফোনে 6.9-ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ফোনটির স্ক্রিনে ব্লু লাইট সার্টিফাইড স্ক্রিন দেওয়া হতে পারে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের কোনো ক্ষতি হবে না।

ভারতে Redmi A7 Pro 4G ফোনটি লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি। তবে যারা ভারতে একটি সস্তা রেডমি স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য Redmi A5 ফোনটি সুন্দর অপশন। 8 হাজার টাকার চেয়ে কম দামের এই ফোনে Unisoc T7250 প্রসেসর, 6.88-ইঞ্চির এইচডি+ 120Hz ডিসপ্লে, 32MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং 8MP ফ্রন্ট ক্যামেরা সহ 5,200mAh ব্যাটারি রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here