5 মার্চ লঞ্চ হতে চলেছে Nothing Phone (4a) সিরিজ, পেশ হবে Nothing Phone 4a এবং Phone 4a Pro

লঞ্চের আগেই লিকের মাধ্যমে Nothing Phone (4a) সিরিজের তথ্য প্রকাশ্যে এসেছে। কোম্পানির সিইও Carl Pei অফিসিয়ালি ঘোষণা করেছেন 5 মার্চ কোম্পানির নতুন স্মার্টফোন লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে Nothing Phone (4a) এবং Nothing Phone (4a) Pro ফোনদুটি পেশ করা হবে। এটি একটি গ্লোবাল লঞ্চ হতে চলেছে, এতে নতুন নাথিং ফোনটি ভারত সহ অন্যান্য দেশে লঞ্চ করা হবে।

কার্ল পেই কিছুটা অন্যরকমভাবে আপকামিং Nothing Phone (4a) সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে ঘোষণা করেছেন। আগামী 4 মার্চ অ্যাপেল তাদের ইভেন্টের মঞ্চ থেকে iPhone 17e ফোনের পাশাপাশি নতুন ম্যাকবুক মডেল পেশ করতে চলেছে। অ্যাপেলের পক্ষ থেকে এই ইভেন্ট সম্পর্কে যে পোস্টার জারি করা হয়, সেটিই Carl Pei নাথিঙের নামে শেয়ার করেছেন। পোস্টারে ‘অ্যাপেল’-এর নাম সরিয়ে ‘নাথিং’ এবং 4 মার্চের বদলে 5 মার্চ লেখা হয়েছে। নাথিং ফোন 4এ সিরিজের এই পোস্টার নিচে দেওয়া হল।

Nothing Phone (4a) সিরিজের অধীনে দুটি ফোন লঞ্চ করা হবে। এই সিরিজে Nothing Phone (4a) এবং Nothing Phone (4a) Pro ফোনদুটি পেশ হতে চলেছে। সম্প্রতি লিকের মাধ্যমে জানা গিয়েছিল ফোনগুলি দুটি কনফিগ্রেশনে লঞ্চ করা হবে। এতে 8GB RAM + 128GB স্টোরেজ এবং 12GB RAM + 256GB স্টোরেজ থাকবে। একদিকে Nothing Phone (4a) ফোনটি Black এবং White কালার অপশনে, অন্যদিকে Nothing Phone (4a) Pro ফোনটি Black এবং Silver কালার অপশনে পেশ করা হতে পারে।

কিছু দিন আগের লিক অনুযায়ী Nothing Phone (4a) Pro ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 সিরিজের প্রসেসর সহ পেশ করা হবে। আগের Nothing Phone (3a) Pro ফোনটি Snapdragon 7s Gen 3 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। তাই আপকামিং নাথিং ফোনটিতে Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে।

এই ফোনটিতে LPDDR5x RAM এবং UFS 3.1 storage ফিচার থাকতে পারে। প্রকাশ্যে আসা ডিটেইলস অনুযায়ী ফোনটিতে eSIM support দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5100mAh বা 5200mAh ব্যাটারি যোগ করা হতে পারে। অন্যদিকে দ্রুত ফোনটি চার্জ করার জন্য 50W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

লিক অনুযায়ী Nothing Phone 4a এবং Nothing Phone 4a Pro ফোনদুটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ফ্ল্যাট ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনগুলিতে OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন থাকতে পারে। Phone 4a ফোনটিতে ফুলএইচডি+ রেজোলিউশন সাপোর্ট করতে পারে এবং Phone 4a Pro ফোনটিতে 1.5K রেজোলিউশন সহ ডিসপ্লে দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত ফোনগুলির স্ক্রিন সাইজ সম্পর্কে জানা যায়নি।

ফটোগ্রাফির জন্য Nothing Phone (4a) Pro ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল Samsung OIS সেন্সর এবং 50 মেগাপিক্সেল Sony Periscope লেন্স এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য নতুন নাথিং ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here