2026 সালের দ্বিতীয় মাস শেষ হতে চলেছে। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহেও বেশ কিছু নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ হবে। এই সপ্তাহে অর্থাৎ 21 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে ভারতে কয়েকটি নতুন স্মার্টফোন পেশ করা হবে। একদিকে যেমন 7 হাজার টাকার চেয়ে সস্তা স্মার্টফোন লঞ্চ হবে, তেমনই আবার 1 লক্ষের চেয়েও দামী ফোন বাজারে আসছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই সপ্তাহে আসন্ন স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
iQOO 15R
লঞ্চ ডেট – 24 ফেব্রুয়ারি
গত বছর নভেম্বর মাসে লঞ্চ হওয়া iQOO 15 ফোনের লাইট ভার্সন হিসাবে এই সপ্তাহে ভারতে iQOO 15R স্মার্টফোন পেশ হতে চলেছে। এই ফোনটি ভারতের তৃতীয় Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ স্মার্টফোন হতে চলেছে। এই ফোনটি Android 16 বেসড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করবে। থার্মাল ম্যানেজমেন্টের জন্য এতে 6.5K IceCore VC কুলিং সিস্টেম দেওয়া হবে। এই ফোনে 144fps গেমিং পাওয়া যাবে।
iQOO 15R 5G ফোনে 1.5K AMOLED ডিসপ্লে যোগ করা হবে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7600mAh ব্যাটারি থাকবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP Sony LYT-700V প্রাইমারি সেন্সরের সঙ্গে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে।
Ai+ Pulse 2 4G
লঞ্চ ডেট – 24 ফেব্রুয়ারি
আগামী 24 ফেব্রুয়ারি ভারতে Ai+ Pulse 2 4G স্মার্টফোন লঞ্চ করা হবে। লিক থেকে জানা গেছে এই ফোনটির দাম 6,999 টাকা রাখা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে এই ফোনে Unisoc প্রসেসর থাকবে এবং ফোনটি Quatum OS এ কাজ করবে বলে শোনা যাচ্ছে। এই ফোনে 4GB RAM এর সঙ্গে 64GB Storage পাওয়া যাবে।
Ai+ Pulse 2 4G Smartphone ফোনে 6.74-ইঞ্চির এইচডি+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনটির ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP ক্যামেরা সেন্সর যোগ করা হবে। এই ফোনটি Green, Blue, pink এবং white কালার অপশনে সেল করা হবে বলে জানা গেছে।
Samsung Galaxy S26, S26+
লঞ্চ ডেট – 25 ফেব্রুয়ারি
Samsung Galaxy S26 এবং S26+ ফোনদুটিতে Exynos 2600 ডেকাকোর প্রসেসর যোগ করা হতে পারে। এই দুটি ফোনেই অত্যন্ত অ্যাডভান্স Galaxy AI সাপোর্ট পাওয়া যাবে। এই ফোনগুলি Android 16 বেসড OneUI অপারেটিং সিস্টেমে কাজ করবে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী Samsung Galaxy S26 ফোনে 6.26-ইঞ্চি থেকে 6.3-ইঞ্চির মধ্যে ডিসপ্লে দেওয়া হতে পারে এবং Galaxy S26+ ফোনটিতে 6.7-ইঞ্চির কোয়াড এইচডি+ ডিসপ্লে যোগ করা হতে পারে।
ফটোগ্রাফির জন্য এই দুটি ফোনেই ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 12MP 3x টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 12MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই দুটি ফোনেই 5000mAh ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে।
Samsung Galaxy S26 Ultra
লঞ্চ ডেট – 25 ফেব্রুয়ারি
Samsung Galaxy S26 ও S26+ ফোনদুটিতে কোম্পানির এক্সিনস প্রসেসর থাকলেও, সিরিজের আলট্রা মডেলে Qualcomm Snapdragon Elite Gen 5 চিপসেট দেওয়া হতে পারে। এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হবে ফোনটির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার এবং এতে অ্যাডভান্স Galaxy AI ফিচার যোগ করা হবে। এই ফোনটির সঙ্গে S-Pen দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 60W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার সাপোর্টেড 5000mAh ব্যাটারি থাকতে পারে।
Galaxy S26 Ultra ফোনে M14 LTPO OLED প্যানেল দিয়ে তৈরি 6.9-ইঞ্চির QHD+ Dynamic AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট, হাই ব্রাইটনেস এবং HDR সাপোর্ট করবে। 200MP ক্যামেরা সহ এই ফোনে মাল্টিপল টেলিফটো লেন্স এবং দারুণ অপটিক্যাল জুম সাপোর্ট পাওয়া যাবে। এই ফোনটিতে ভিডিও রেকর্ডিং এবং লো-লাইট ফটোগ্রাফির ক্ষেত্রে বড়সড় আপগ্রেড দেখা যেতে পারে।













