গত বছর নভেম্বর মাসে মোটোরোলা ভারতের বাজারে কম দামে বড় ব্যাটারি সহ Moto G57 Power স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনে 7000mAh Battery, 50MP Camera, 8GB RAM এবং Snapdragon 6s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। 15 হাজার টাকার চেয়েও কম দামের এই 5G ফোনে বর্তমানে দারুণ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক অফারে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি 4,500 টাকা ছাড় সহ সেল করা হচ্ছে। ফোনটির অফার, দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Moto G57 Power ফোনটির সেলিং প্রাইস 14,999 টাকা। শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনটি এই দামেই বিক্রি করা হচ্ছে। তবে ফোনটি কেনার সময় Axis Bank Credit Card এর মাধ্যমে পেমেন্ট করা হলে 4500 টাকা ছাড় পাওয়া যাবে। শুধুমাত্র অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের ক্ষেত্রেই এই অফার প্রযোজ্য। এই অফার সহ ফোনটির এফেক্টিভ প্রাইস পড়বে মাত্র 10,499 টাকা।
যাদের কাছে Axis Bank Credit Card নেই, তাঁরাও IDFC First এবং HDFC Bank Credit Card এর মাধ্যমে 2,250 টাকা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এছাড়াও Yes Bank এবং BOB কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে ফ্লিপকার্টে 1,250 টাকা ছাড় পাওয়া যাবে। জানিয়ে রাখি ফোনটির দামে ডিসকাউন্ট দেওয়ার পাশাপাশি ফ্লিপকার্টে পেমেন্ট হ্যান্ডেলিং ফি এবং অন্যান্য এক্সট্রা চার্জ দিতে হবে।
সব দিক বিচার করে দেখা যায়, অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যাবহার করলে 14,999 টাকা দামের Moto G57 Power 5G ফোনটি মাত্র 11,095 টাকার বিনিময়ে কেনা যাবে। সমস্ত চার্জ দেওয়ার পরও 8GB RAM সহ এই সস্তা 5G ফোনটির দামে 3904 টাকা সাশ্রয় করা যাবে। অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এবং কম দামে ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন
Moto G57 Power 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের ব্যাটারি। এই ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 15 ঘন্টা, 18 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 33W TurboPower ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
Moto G57 Power 5G ফোনে 6.72-ইঞ্চির Full HD+ ডিসপ্লে রয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1050nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির স্ক্রিনের সুরক্ষার জন্য এতে Gorilla Glass 7i কোটিং দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে IP64 রেটিং এবং MIL-STD-810H সার্টিফিকেশন যোগ করা হয়েছে। এর ফলে জল ও ধূলোর পাশাপাশি এই ফোনটি বিভিন্ন আঘাত ও চোট থেকেও সুরক্ষিত থাকবে।
Moto G57 Power 5G ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 6s Gen 4 প্রসেসর রয়েছে। এই ফোনে 8GB LPDDR4X RAM দেওয়া হয়েছে এবং RAM Boost ফিচারের মাধ্যমে এই ফোনে 24GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এর সঙ্গে এই ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করে।
ফটোগ্রাফির জন্য Moto G57 Power 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP Sony LYTIA 600 প্রাইমারি সেন্সর এবং 119.5° FoV এর ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।











