realme সম্প্রতি ভারতের বাজারে তাদের নতুন বাজেট স্মার্টফোন realme P4 Lite 4G স্মার্টফোন লঞ্চ করেছে। আজ থেকে এই ফোনটির সেল শুরু হল। যারা স্টাইলিশ লুকের সঙ্গে বড় ব্যাটারি এবং সুন্দর পারফরমেন্স পছন্দ করেন তাদের মধ্যে এই ফোনটি বেশ জনপ্রিয় হয়ে উঠবে। আকর্ষণীয় ব্যাঙ্ক অফার সহ এই ফোনটি বাজেট সেগমেন্টে সুন্দর অপশন হয়ে উঠবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
realme P4 Lite 4G ফোনটির 4GB + 64GB ভেরিয়েন্ট 9,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে 1,000 টাকা ব্যাঙ্ক অফার এবং 1,000 টাকা কুপন অফার সহ এই ফোনটির এফেক্টিভ প্রাইস হয়ে যাবে 7,999 টাকা। একইভাবে এই ফোনের 11,999 টাকা দামে লঞ্চ হওয়া 4GB + 128GB ভেরিয়েন্ট অফারে 9,999 টাকার বিনিময়ে কেনা যাবে। আজ থেকেই শপিং সাইট Flipkart, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট realme.com এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটির সেল শুরু হয়ে গেছে।
realme P4 Lite 4G ফোনটির বডি Coastline থীমে তৈরি। এই ফোনটির থিকনেস 7.94mm এবং ওজন 201 গ্ৰাম। এই ফোনটি Beach Gold, Sea Blue এবং Obsidian Black কালার অপশনে পেশ করা হয়েছে। এই ফোনে 9-কালার কাস্টোমাইজেবল Pulse Light দেওয়া হয়েছে, যার ফলে নোটিফিকেশন পার্সোনালাইজ করা যাবে। মজবুডির জন্য এই ফোনে ArmorShell Tough Build সহ MIL-STD 810H সার্টিফিকেশন যোগ করা হয়েছে। এর ফলে ফোনটিতে 1.8 মিটার পর্যন্ত ড্রপ প্রোটেকশন পাওয়া যাবে। এছাড়াও ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং রয়েছে।
realme P4 Lite 4G ফোনে 90Hz Eye Comfort দেওয়া হয়েছে, যা DC ডিমিং ফিচার সাপোর্ট করে। এর ফলে চোখের ওপর খুব একটা প্রভাব পড়বে না। এই স্ক্রিনে 563nits পীক ব্রাইটনেস পাওয়া যায়। এর সঙ্গে Smart Touch টেকনোলজির দৌলতে ভেজা বা তৈলাক্ত হাতেও অনায়াসে ফোনটি ব্যাবহার করা যাবে। সুন্দর অডিওর জন্য এতে 300% Ultra Volume সাপোর্ট এবং AI Call Noise Reduction 2.0 ফিচার যোগ করা হয়েছে, এর ফলে কলের সময় 86% পর্যন্ত নয়েস কমে যাবে।
প্রসেসিঙের জন্য realme P4 Lite 4G ফোনে UNISOC T7250 অক্টাকোর প্রসেসর রয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি বেসিক পারফর্ম দিতে সক্ষম হয়েছে। প্রায় 25 থেকে 30 মিনিট পর্যন্ত করা AnTuTu টেস্টে ফোনটি 3,63,960 ওভারঅল স্কোর পেয়েছে। টেস্টের শুরুতে ব্যাটারি ছিল 90% এবং তাপমাত্রা ছিল 23.3 ডিগ্রি সেলসিয়াস। টেস্টের শেষে তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, অর্থাৎ এত দীর্ঘ সময় পর্যন্ত চলা বেঞ্চমার্ক টেস্টের পরও ফোনটির তাপমাত্রা খুব বেশি বাড়েনি। থার্মাল ম্যানেজমেন্টের দিক থেকে ফোনটি ভালোই বলা যায়।
গীকবেঞ্চে 15 থেকে 20 মিনিটে ফোনটি সিঙ্গেল কোরে 435 এবং মাল্টি কোরে 1,424 স্কোর পেয়েছে। টেস্টের শুরুতে ফোনটির ব্যাটারি 96% ছিল এবং তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস ছিল। টেস্টের শেষে তাপমাত্রা বেড়ে 28.1 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে দৈনন্দিন ব্যাবহার, সোশ্যাল মিডিয়া, মাল্টি টাস্কিং এবং সাধারণ গেমিঙের ক্ষেত্রে এই ফোনে যথাযথ পারফরমেন্স পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য realme P4 Lite 4G ফোনে নাইট মোড সাপোর্ট সহ 13MP AI প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। NEXT AI স্যুটের দৌলতে এই ফোনে Circle to Search, AI Eraser, AI Clear Face এবং AI Image Matting ফিচার পাওয়া যাবে। এছাড়াও AI Boost ফিচার ব্যাকগ্রাউন্ডে সিস্টেম অপ্টিমাইজ করে দীর্ঘ সময় পর্যন্ত স্মুথ পারফরমেন্স বজায় রাখবে।
realme P4 Lite 4G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের ব্যাটারি সেগমেন্ট। এই ফোনে 6300mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটিতে 8 ঘন্টা পর্যন্ত ব্যাবহারের পরও 65% এর চেয়েও বেশি পাওয়ার থাকবে। এই ফোনটি 15W ফাস্ট চার্জিং এবং 6W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, ফলে প্রয়োজনের সময় এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।
যারা একটি নতুন 4G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য realme P4 Lite 4G ফোনটি একটি সুন্দর ভ্যালু-ফর-মানি অপশন হয়ে উঠতে পারে। তবে যারা বাজেট রেঞ্জে 5G স্মার্টফোন খুঁজছেন তাঁরা Lava Bold N1 5G, Tecno Spark Go 5G এবং Samsung Galaxy A06 5G ফোনগুলি দেখতে পারেন।













