120Hz ডিসপ্লে, 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি সহ পেশ হল HMD Luma 4G, জেনে নিন স্পেসিফিকেশন ডিটেইলস

HMD তাদের গ্লোবাল ওয়েবসাইটে কোম্পানির নতুন বাজেট 4G স্মার্টফোন HMD Luma লিস্টেড করে দিয়েছে। আপাতত এই ফোনটি নাইজেরিয়া এবং ঘানার ওয়েবসাইটে দেখা গেছে। এখনও পর্যন্ত প্রাইস ডিটেইলস জানা যায়নি, তবে ফোনটির ফুল স্পেসিফিকেশন প্রকাশ্যে এসে গেছে। খুব তাড়াতাড়ি লো বাজেট সেগমেন্টে ফোনটির সেল‌ও শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এন্ট্রি লেভেল ইউজারদের জন্য এই ফোনটি একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে।

HMD Luma 4G ফোনে 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 720 x 1604 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই প্রাইস রেঞ্জে এত বেশি রিফ্রেশ রেট নিঃসন্দেহে যথেষ্ট উল্লেখযোগ্য। এর ফলে স্ক্রলিং এবং ইউআই নেভিগেশনের ক্ষেত্রে স্মুথ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই ডিসপ্লে 500nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম বলে জানা গেছে,যা আউটডোর ইউজের জন্য যথাযথ।

HMD Luma ফোনটি একটি 4G স্মার্টফোন এবং এতে Unisoc T615 প্রসেসর যোগ করা হয়েছে। এই চিপসেট ম্যাসেজিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং, নেভিগেশন এবং হালকা মাল্টি টাস্কিঙের মতো দৈনন্দিন ব্যাবহারের জন্য যথেষ্ট। এই ফোনটি 4GB RAM সহ 128GB এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

HMD Luma 4G ফোনে বেসিক ক্যামেরা সেট‌আপ রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি ক্যামেরা এবং ফ্রন্ট প্যানেলে 8MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ভিডিও কল ও বেসিক ফটোগ্রাফির জন্য এই ক্যামেরা যথাযথ হয়ে উঠতে পারে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য HMD Luma 4G ফোনে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে, যা দীর্ঘ সময় পর্যন্ত ব্যাক‌আপ দিতে সক্ষম। এই ফোনটির ব্যাটারি 18W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে এবং এতে USB-C 2.0 পোর্ট রয়েছে। এছাড়াও এই ফোনটিতে 3.5mm অডিও জ্যাক, স্টেরিও স্পিকার, Bluetooth 5.0 এবং ডুয়েল সিম 4G কানেক্টিভিটি দেওয়া হয়েছে।

নতুন HMD Luma ফোনটি Titanium এবং Blue কালার অপশনে পেশ করা হয়েছে। এই ফোনটির ওজন প্রায় 198 গ্ৰাম এবং থিকনেস 8.65mm বলে জানানো হয়েছে। এই ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। তবে এই ফোনে কত দিন পর্যন্ত আপডেট পাওয়া যাবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

HMD Luma ফোনটি মূলত বেসিক ব্যাবহারের ওপর ফোকাস করে তৈরি করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি কম দামে লঞ্চ করা হলে যেসব ইউজাররা সাধারণ ব্যাবহারের জন্য একটি নতুন সস্তা 4G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই ফোনটি উল্লেখযোগ্য অপশন হয়ে উঠতে পারে। তবে ভারতের বাজারে উপস্থিত Realme P4 Lite 4G, Infinix Smart 10 এবং Lava Bold N2 ফোনগুলিও বেশ ভালো অপশন। ইউজাররা তাদের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী এর মধ্যে যে কোনো একটি স্মার্টফোন কিনতে পারেন। HMD Luma 4G ফোনটির প্রাইস এবং সেল ডিটেইলস প্রকাশ্যে এলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here