Mi Pad 5 আর 5 Pro ট‍্যাবলেট 120Hz ডিসপ্লে, অসাধারণ স্পেসিফিকেশন্স আর স্টাইল সাপোর্টের সাথে হলো লঞ্চ, জানুন দখম আর বৈশিষ্ট্য

Xiaomi চিনে নিজের লেটেস্ট ট‍্যাবলেট Mi Pad 5 আর Mi Pad 5 Pro লঞ্চ করেছে। শাওমি প্রায় তিন বছর পরে মার্কেটে ট‍্যাবলেট লঞ্চ করেছে। শাওমি এই ট‍্যাবলেট‌কে নিজের ফ্ল‍্যাগশিপ Mi Mix 4 স্মার্টফোনে‌র সাথে পেশ করেছে। শাওমির লেটেস্ট Mi Pad 5 series ট‍্যাবলেট মার্কেটে সরাসরি টক্কর হবে স‍্যামসাং এর Galaxy Tab S7 FE, অ্যাপেলের iPad Pro, আর Huawei MatePad এর সাথে। এখানে আমরা আপনাকে শাওমির লেটেস্ট লঞ্চ হ‌ওয়া Mi Pad 5 আর Mi Pad 5 Pro ট‍্যাবলেট দুটির দাম আর স্পেসিফিকেশন্স সম্পর্কে বলবো।

Mi Pad 5, Mi Pad 5 Pro স্পেসিফিকেশন্স আর ফিচার

Xiaomi এর Mi Pad 5 সিরিজে 11-ইঞ্চির LCD স্ক্রিন দেওয়া হয়েছে যার রেজুলেশন 2,560 × 1,600 পিক্সেল আর চারদিকে পাতলা বেজল দেওয়া আছে। এই ডিসপ্লে‌র ব্রাইটনেস সম্পর্কে কথা বললে এতে 500 নিটস, রিফ্রেশ রেট 120Hz, TrueTone ডিসপ্লে, HDR10, আর Dolby Vision এর সাপোর্ট দেওয়া হয়েছে। এই ট‍্যাবলেট‌কে কোম্পানি স্টাইলশ সাপোর্টের সাথে পেশ করেছে যা ডানদিকে ম‍্যাগনেটিক ফোর্সের সাথে অ্যাটাচ থাকবে। এই ট‍্যাব ব্লুটুথ কিবোর্ড‌ও সাপোর্ট করে।

Mi Pad 5 সিরিজের ক‍্যামেরা সেট‌আপের কথা বললে ফোনের ব‍্যাকে স্কোয়ার শেপ ক‍্যামেরা মডিউল দেওয়া আছে। এই ট‍্যাবলেট‌কে স্ট‍্যান্ডার্ড আর প্রো ভেরিয়েন্ট (ওয়াইফাই ভার্সন) এ 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আর 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া আছে। এর সাথেই অন‍্যদিকে 5G ভার্সনের Mi Pad 5 এ কোম্পানি 50 মেগাপিক্সেলের রেয়ার আর 5 মেগাপিক্সেলের সেল্ফি ক‍্যামেরা দিয়েছে।

Mi Pad 5 Pro ট‍্যাবলেট‌কে শাওমি Snapdragon 870 SoC এর সাথে পেশ করেছে আবার স্ট‍্যান্ডার্ড ভেরিয়েন্টকে Snapdragon 860 চিপসেটের সাথে পেশ করা হয়েছে। শাওমি‌র দুটি ট‍্যাবকে 8GB RAM আর 256GB UFS 3.1 স্টোরেজের সাথে পেশ করা যেতে পারে। শাওমির প্রো ভেরিয়েন্টে 8,600mAh ব‍্যাটারী পাওয়া যাবে, আবার স্ট‍্যান্ডার্ড ভেরিয়েন্টে 8,720mAh এর ব‍্যাটারী পাওয়া যাবে। দুটি ভেরিয়েন্ট যথাক্রমে 67W আর 33W ফাস্ট চার্জিং স্পীড সাপোর্ট করে।

শাওমির লেটেস্ট Mi Pad 5 সিরিজের ট‍্যাবলেট MIUI 12.5 এ আধারিত Android 11 এ রান করে। কানেক্টিভিটি‌র কথা বললে দুটি ট‍্যাবলেটে WiFi, Bluetooth 5.2 আর SB-C পোর্ট দেওয়া আছে। Mi Pad 5 স্মার্টফোন কোয়াড স্পীকার আর Boro ভেরিয়েন্টে 8 স্পীকার সিস্টেম দেওয়া আছে। দুটি ভেরিয়েন্টে Dolby Atmos এর সাপোর্ট দেওয়া আছে।

Mi Pad 5 দাম

Mi Pad 5 এর 6GB + 128GB ভেরিয়েন্ট 1,999 RMB (প্রায় 22,932 টাকা) এর দাম আর 6GB + 256GB ভেরিয়েন্টকে কোম্পানি 2,299 RMB (প্রায় 26,438 টাকা) এর দামে পেশ করেছে। Mi Pad 5 Pro ট‍্যাবের বেস ভেরিয়েন্ট 6GB + 128GB কন্ফিগারেশনের সাথে 2,499 RMB (প্রায় 28,673 টাকা) এর দাম আর 6GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টকে 2,799 RMB (প্রায় 32,188 টাকা) এর দামে পেশ করা হয়েছে। এর সাথেই প্রো ভার্সনের হায়ার ভেরিয়েন্ট 8GB + 256GB স্টোরেজের সাথে 5G কানেক্টিভিটি‌র সাথে পেশ করা হয়েছে। এর দাম 3,499 RMB (প্রায় 40,238 টাকা)।

অ্যাক্সেসারিজের কথা বললে শাওমির স্টাইলশের দাম 349 RMB (প্রায় 4,007 টাকা)। এর সাথেই কী-বোর্ডের প্রোটেক্টিভ কভারের দাম 399 RMB (প্রায় 4,982 টাকা)। Mi Pad 5 কে কোম্পানি ব্ল‍্যাক, হোয়াইট আর গ্রীন কালার অপশনে পেশ করেছে। এর সাথেই কোম্পানি প্রো ভেরিয়েন্টকে কোম্পানি ব্ল‍্যাক আর হোয়াইট কালারে পেশ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here