কনফার্ম হল ভারতে OPPO Find X9 Ultra ফোনের লঞ্চ, কোম্পানির সবচেয়ে অ্যাডভান্স ক্যামেরা ফোনে থাকতে পারে 200MP পেরিস্কোপ লেন্স

গত বছর অর্থাৎ 2025 সালের নভেম্বর মাসে OPPO ভারতের প্রথম MediaTek Dimensity 9500 প্রসেসর সহ স্মার্টফোন হিসাবে Find X9 সিরিজ পেশ করেছিল। এই সিরিজের অধীনে OPPO Find X9 এবং OPPO Find X9 Pro নামের দুটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। এই দুটি ফোনের পর সিরিজের তৃতীয় ও টপ মডেল হিসাবে OPPO Find X9 Ultra পেশ হতে চলেছে। অ্যাডভান্স ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশনের পাশাপাশি এই ফোনে অসাধারণ ক্যামেরা পাওয়া যাবে এবং এই ফোনটি সরাসরি Samsung Galaxy S26 Ultra ফোনটিকে টেক্কা দেওয়ার চেষ্টা করবে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী আপকামিং OPPO Find X9 Ultra ফোনটি ক্যামেরা টেকনোলজির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ফোনে কোম্পানির সবচেয়ে অ্যাডভান্স ইমেজিং সিস্টেম যোগ করা হবে, যা আজ পর্যন্ত কোনো ওপ্পো ফোনে দেখা যায়নি। Find X9 Ultra ফোনে Hasselblad ক্যামেরা লেন্স দেওয়া হবে। এই ফোনটিতে প্রফেশনাল ক্যামেরা ফটোগ্রাফির মতো রেজাল্ট পাওয়া যাবে বলে জানা গেছে। আগামী কয়েক মাসের মধ্যে ভারতে এই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনটির ক্যামেরা হার্ডওয়্যার সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী OPPO Find X9 Ultra ফোনে 200MP ক্যামেরা থাকবে। এতে 1/1.28″ আল্ট্রা লার্জ 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। এর সঙ্গে 10X জুমের ক্ষমতাসম্পন্ন 50MP টেলিফটো লেন্স দেওয়া হতে পারে।

জানিয়ে রাখি কোম্পানির OPPO Find X9 Pro ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony LYT828 প্রাইমারি সেন্সর, 200MP টেলিফটো লেন্স এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এই ক্যামেরা 13.2x লসলেস জুম এবং 120x সুপার জুম সাপোর্ট করে। এই ফোনটির সাহায্যে 10cm ক্লোজ-ফোকাস শট ক্যাপচার করা যায়। এই ফোনেও Hasselblad লেন্স ব্যাবহার করা হয়েছিল।

লিক থেকে জানা গেছে OPPO Find X9 Ultra ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যোগ করা হবে। জানিয়ে রাখি ভারতের বাজারে আজ পর্যন্ত কোনো ওপ্পো স্মার্টফোন এই চিপসেট সহ লঞ্চ করা হয়নি। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 7,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনটিতে 6.82 ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে থাকতে পারে।

কোম্পানির এই সিরিজের OPPO Find X9 ফোনের দাম 74,999 টাকা। অপরদিকে OPPO Find X9 Pro ফোনের 16GB + 512GB মডেলের দাম 1,09,999 টাকা রাখা হয়েছে। Find X9 ফোনে 6.59 ইঞ্চির ডিসপ্লে রয়েছে এবং পাওয়ার ব্যাক‌আপের জন্য 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,025mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এক‌ইভাবে Find X9 Pro ফোনে 6.78 ইঞ্চির ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ফোনে 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 7500mAh ব্যাটারি রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here