7200mAh ব্যাটারি সহ ভারতের বাজারে লঞ্চ হল vivo T5x 5G স্মার্টফোন, রয়েছে মিলিটারি গ্রেড বডি সহ শক্তিশালী Ultra Game Mode

আজ ভিভো ভারতে তাদের নতুন vivo T5x 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই স্মার্টফোনটিতে 7200mAh বড় ব্যাটারি, মজবুত মিলিটারি গ্রেড বডি এবং শক্তিশালী Dimensity 7400 Turbo প্রসেসর। দুর্দান্ত গেমিঙের জন্য  নতুন 5G স্মার্টফোনটিতে Ultra Game Mode দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক vivo T5x 5G স্মার্টফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস সম্পর্কে।

vivo T5x 5G স্মার্টফোনটিতে 1080 × 2344 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.76 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ-হোল স্টাইল সহ  এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 382ppi পিক্সেল ডেনসিটি এবং 1200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির  পক্ষ থেকে স্মার্টফোনটিতে ওয়েট টাচ টেকনোলোজি দেওয়া হয়েছে, এর ফলে ভেজা হাতেও ফোনটি ব্যাবহার করা যাবে।

vivo T5x 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 এবং OriginOS 6 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি  2.0GHz থেকে 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400 Turbo অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 5G স্মার্টফোনটি 1 মিলিয়ন AnTuTu score স্কোর পেয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য vivo T5x 5G স্মার্টফোনটিতে 7200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছেন ফোনটি একবার ফুল চার্জ করলে 40 ঘন্টা ভিডিও প্লেব্যাক উপভোগ করতে পারবেন। ভিভো নতুন স্মার্টফোনটি 6 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হয়েছে। একইভাবে ফোনটিতে দ্রুত চার্জ করার জন্য 44W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে vivo T5x 5G স্মার্টফোনটিতে রিভার্স চার্জিং ফিচার রয়েছে, ফলে এটি পাওয়ারব্যাঙ্কের মতো কাজ করে।

vivo T5x 5G স্মার্টফোনটি নিচে পড়ে যাওয়ার পরও সুরক্ষিত রাখার জন্য  MIL-STD-810h মিলিটারি গ্রেড সার্টিফিকেশন বডি দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP69+ রেটিং দেওয়া হয়েছে এবং -20 ডিগ্রী ঠাণ্ডা ও 50 ডিগ্রীর মতো গরম থেকেও ফোনটি সুরক্ষিত থাকবে। একইসঙ্গে স্মার্টফোনটিতে মসচার ডিটেকশন ফিচার রয়েছে, এটি ফোনটির ভিতরে ধোকা জল বাইরে বেড় করে দিতে সাহায্য করবে।

ফটোগ্রাফির জন্য vivo T5x 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। একইসঙ্গে স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং এফ/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। গেমিং প্রেমীদের জন্য স্মার্টফোনটিতে 4D Game Vibration ও Game Voice Changer মতো ফিচার দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে আনলকিং এবং সিকিউরিটিড় জন্য সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

vivo T5x 5G স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের বেস ভেরিয়েন্টের 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 18,999 টাকা, 8GB RAM + 128GB স্টোরেজ এবং  256GB স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 20,999 টাকা এবং 22,999 টাকা রাখা হয়েছে। আগামী 24 মার্চ প্রথম সেল হিসাবে ফোনটি 2,000 টাকা ডিসকাউন্ট সহ কেনা যাবে।  vivo T5x 5G স্মার্টফোনটি Star Silver এবং  Cyber Green কালার অপশনে সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here