কনফার্ম হল vivo X500 সিরিজের ভারতীয় লঞ্চ, জেনে নিন কবে পেশ হবে 200MP ক্যামেরা সহ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

দীপাবলির আগেই উপহার নিয়ে এসেছে ভিভো। এবার কোম্পানি জানিয়েছে ভারতে তাদের vivo X500 Series পেশ করতে চলেছে। ভিভো ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আপকামিং vivo X500 Series এর পেজ লাইভ হয়েছে। ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে vivo X500 সিরিজের পাশাপাশি ভারতে Watch GT2 স্মার্ট ওয়াচ লঞ্চ করা হবে।

vivo X500 সিরিজের ভারতীয় লঞ্চ ডিটেইলস

কোম্পানি জানিয়েছে ভারতে তাদের প্রিমিয়াম vivo X500 সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে vivo X500, vivo X500 Pro এবং vivo X500 Pro Max স্মার্টফোন তিনটি পেশ করা হবে। ভিভোর বক্তব্য অনুযায়ী আপকামিং স্মার্টফোনের সঙ্গে স্মার্ট ওয়াচও লঞ্চ করা হবে। এই স্মার্ট ওয়াচটি vivo Watch GT2 নামে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখন পর্যন্ত ফোনের লঞ্চ ডেট জানানো হয়নি, তবে আগামী 25 নভেম্বর vivo X500 Series ভারতে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে।

vivo X500 সিরিজের স্পেসিফিকেশন

গ্লোবাল বাজারে vivo X500 সিরিজের বেস মডেলটি 3ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 9600 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। ফটোগ্রাফির জন ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony LYTIA 828 প্রাইমারি সেন্সর, 64MP LYTIA 610 টেলিফটো ক্যামেরা এবং 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে।

Vivo X500 ফোনটি 50MP সেলফি ক্যামেরা সহ পেশ করা হতে পারে। এই স্মার্টফোনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.59 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে শক্তিশালী 7500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। একইসঙ্গে ফোনে 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

vivo X500 Pro Max ফোনটি এই সিরিজের সবচেয়ে বড় মডেল। এই ফোনটিতে MediaTek এর সচেয়ে শক্তিশালী Dimensity 9600 Pro প্রসেসর দেওয়া হয়েছে। এটি মিডিয়াটেকের 2ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 4.55GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই ফোনে BOE Q11 luminescent ম্যাটেরিয়াল দিয়ে তৈরি 6.85-ইঞ্চির 2K LTPO OLED ডিসপ্লে দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 200MP Samsung HP0 টেলিফটো সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP Sony LYT-910 প্রাইমারি সেন্সর রয়েছে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90W ওয়্যারড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। খুব তাড়াতাড়ি vivo X500 সিরিজের ভারতীয় লঞ্চ ডেট ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here