আজ থেকে শুরু হল 7000mAh ব্যাটারি সহ লেটেস্ট OPPO K14 5G স্মার্টফোনের সেল, পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ডিসকাউন্ট

এই সপ্তাহে ভারতের বাজারে ওপ্পো তাদের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে OPPO K14 5G স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। আজ 20 মার্চ থেকে প্রথম এই স্মার্টফোনের সেল শুরু হয়েছে। কোম্পানির পক্ষ থেকে OPPO K14 5G ফোনটি ডিসকাউন্ট সহ মাত্র 16,999 টাকা দামে সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO K14 5G স্মার্টফোনের দাম, অফার, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

ভারতে OPPO K14 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির ভ্যানিলা মডেল 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 17,999 টাকা এবং 6GB RAM +256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 19,999 টাকা রাখা হয়েছে। একইসঙ্গে এই ফোনের টপ ভেরিয়েন্ট 8GB RAM +256GB স্টোরেজ অপশন 21,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

আজ থেকে ভারতে OPPO K14 5G ফোনটি সেল করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে OPPO ফোনটিতে 1,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ অফার সহ OPPO K14 5G ফোনটি 16,999 টাকা দামে কেনা যাচ্ছে। ইউজাররা HDFC, SBI এবং ICICI ব্যাঙ্কের মাধ্যমে OPPO K14 5G ফোনটি ডিসকাউন্ট সহ কিনতে পারবেন। OPPO K14 5G ফোনটি Icy Blue, Prism Violet এবং Prism White কালার অপশনে ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হচ্ছে। কোম্পানি তাদের ফোনটি 3 মাসের নো-কষ্ট ইএমআই সহ পাওয়া যাচ্ছে।

Oppo K14 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের 7000mAh ব্যাটারি। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি একবার ফুল চার্জ করলে প্রায় 21 ঘন্টা অনলাইন গেম খেলা যাবে। ওপ্পো ফোনটি 5 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, ফলে ফোনটির সাহায্যে অন্য ডিভাইসও চার্জ করা যাবে।

OPPO K14 5G ফোনটি Android 16 এবং ColorOS 15.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। যদিও এটি প্রায় দুই বছর পুরনো এবং একটি অ্যাভারেজ চিপসেট, তবুও স্মুথ পারফরমেন্স বজায় রাখার জন্য ফোনটিতে 3900mm² SuperCool VC কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। এই কুলিং সিস্টেম ফোনের ভেতরে তৈরি হওয়া অতিরিক্ত তাপমাত্রা দ্রুত বাইরে বের করে দিয়ে ফোনটিকে ঠান্ডা রাখতে সাহায্য করে।

Oppo K14 5G ফোনে 1570 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির ডিসপ্লে যোগ করা হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল সহ স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1125nits ব্রাইটনেস সাপোর্ট করে। এর সঙ্গে এই স্ক্রিনে Splash Touch ও Glove Touch ফিচার রয়েছে, ফলে ভেজা হাতে এবং গ্লাভস পড়েও অনায়াসে এই ফোনটি ব্যাবহার করা যাবে।

Oppo K14 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এলইডি ফ্ল্যাশ এবং এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি AI সেন্সর এবং 2MP মোনোক্রোম লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP69 রেটিং দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here