বেড়ে গেল Realme 15T এবং 15X 5G ফোনের সমস্ত ভেরিয়েন্টের দাম, জেনে নিন নতুন দাম

Realme ভারতে তাদের মিড রেঞ্জ সেগমেন্টে দুটি জনপ্রিয় স্মার্টফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে তাদের Realme 15T 5G এবং Realme 15X 5G ফোনের দাম বাড়ানো হয়েছে। গত 24 মার্চ, 2026 থেকে ফোনগুলির নতুন দাম কার্যকর করে দেওয়া হয়েছে। এর ফলে এই দুটি ফোনের সবকটি মডেল কেনার জন্য এখন আগের চেয়ে বেশি দাম দিতে হবে। নিচে ফোনগুলির নতুন দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

কোম্পানির জারি করা অফিসিয়াল নোট অনুযায়ী, মেমরি, চিপসেট ও সম্পূর্ণ স্মার্টফোন ইকোসিস্টেমের খরচ বৃদ্ধির কারণে এই দাম বাড়ানো হয়েছে। Realme জানিয়েছে খরচ বৃদ্ধি সত্ত্বেও কোম্পানি ইউজারদের ভালো পারফরমেন্স এবং ভ্যালু দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ।

Realme 15T 5G ফোনটির 8GB+128GB মডেলের দাম এখন 25,999 টাকা হয়ে গেছে। আগে এই মডেলের দাম ছিল 24,999 টাকা। এক‌ইভাবে এই ফোনের 8GB+256GB ভেরিয়েন্টের দাম 27,999 টাকা এবং 12GB+256GB টপ মডেলের দাম 29,999 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ফোনটির সবকটি ভেরিয়েন্টের দাম 1,000 টাকা বাড়ানো হয়েছে।

কোম্পানির Realme 15X 5G ফোনটির 6GB+128GB মডেলের দাম 21,999 টাকা হয়ে গেছে। এক‌ইভাবে ফোনটির 8GB+128GB ভেরিয়েন্টের দাম 23,999 টাকা এবং 8GB+256GB মডেলের দাম 25,999 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ফোনটির ক্ষেত্রেও সবকটি মডেলের দাম 1,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে।

এই প্রাইস হাইক দেখে মনে হচ্ছে Realme এর মিড রেঞ্জ ফোনগুলির ওপর‌ও এবার খরচ বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে। ফোনের মূল্য বৃদ্ধির ফলে ইউজারদের ফোন কেনার সিদ্ধান্ত‌ও প্রভাবিত হতে পারে। তবে Realme 15T ও 15X ফোনদুটি এই প্রাইস রেঞ্জে ফিচার এবং পারফরমেন্সের দিক থেকে বেশ জনপ্রিয়। এবার ফোনগুলির জনপ্রিয়তার ওপর মূল্যবৃদ্ধির প্রভাব কতটা পড়ে, সেটাই দেখার।

Realme 15T 5G ফোনে 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6400 Max অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ফোনটির ব্যাটারি হল ফোনটির অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 60W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনটি 10W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। এই ফোনে 1080 x 2372 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.57-ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 4000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য Realme 15T 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সরের সঙ্গে 2MP সেকেন্ডারি লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

যেসব ইউজাররা Realme 15T 5G বা 15x 5G স্মার্টফোন কেনার কথা ভাবছিলেন তাদের এখন আগের চেয়ে বেশি দাম দিতে হবে। তবে অদূর ভবিষ্যতে আরও বিভিন্ন ফোনের দাম বাড়বে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here