প্রকাশ্যে এল OPPO K15 Turbo এবং K15 Turbo Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন, লিস্টেড হল আসন্ন ফোনের সম্পূর্ণ ডিটেইলস

2025 সালের আগস্ট মাসে ওপ্পো তাদের OPPO K13 Turbo Pro ফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছিল। এই ফোনটিতে ইন-বিল্ট ফ্যান দেওয়া হয়েছিল। এবার কোম্পানি এই স্মার্টফোনের সাক্সেসার OPPO K15 Turbo Pro এবং OPPO K15 Turbo ফোনদুটি লঞ্চ করা হবে। TENAA সার্টিফিকেশন সাইটে আপকামিং ফোনদুটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। শীঘ্রই টেক মঞ্চে OPPO K15 Turbo Pro এবং OPPO K15 Turbo ফোনদুটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

TENAA সার্টিফিকেশন সাইটে OPPO K15 Turbo ফোনটি PMH110 মডেল নাম্বার এবং OPPO K15 Turbo Pro ফোনটি PMG110 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। রিপোর্ট অনুযায়ী ফোনদুটিতে মিডিয়াটেক প্রসেসর দেওয়া হয়েছে। একদিকে OPPO K15 Turbo ফোনটিতে 3.4GHz ক্লক স্পীডযুক্ত Dimensity 8500 প্রসেসর দেওয়া হতে পারে, অন্যদিকে K15 Turbo Pro ফোনটি 3.73GHz ক্লক স্পীডযুক্ত Dimensity 9500s প্রসেসর সহ পেশ করা হতে পারে।

TENAA লিস্টিং অনুযায়ী OPPO K15 Turbo 5G ফোনটিতে 2760 x 1256 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। Turbo Pro ফোনটিতে 1272 x 2772 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে থাকতে পারে। উভয় ওপ্পো ফোনেই 165Hz রিফ্রেশ রেট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করতে পারে। OPPO K15 Turbo সিরিজে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।

লিস্টিং অনুযায়ী OPPO K15 Turbo ফোনটিতে 7,265mAh রেটেড ব্যাটারি ক্যাপাসিটি থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে Turbo Pro ফোনটিতে 7,400mAh রেটেড ব্যাটারি সহ দেখা গেছে। এই লিস্টিং দেখে মনে করা হচ্ছে OPPO K15 Turbo ফোনটি 7,500mAh ব্যাটারি এবং Turbo Pro ফোনটি 7,800mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে।

লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং OPPO ফোনগুলিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। অন্যদিকে ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। লিস্টিং অনুযায়ী ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। ফোনগুলিতে ওআইএস সাপোর্ট করবে।

লিস্টিং অনুযায়ী OPPO K15 Turbo এবং OPPO K15 Turbo Pro স্মার্টফোনদুটি Android 16 বেস্ড ColorOS 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনগুলি 12GB ও 16GB RAM ভেরিয়েন্ট 128GB, 256GB এবং 512GB স্টোরেজ অপশন সহ লিস্টেড হয়েছে।এছাড়া এই ফোনগুলিতে built-in cooling fan দেওয়া হতে পারে। অন্যদিকে লিক অনুযায়ী সিরিজের Pro মডেলটিতে কোম্পানির ডেডিকেটেড gaming shoulder buttons থাকতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here