3000 টাকা বেড়ে গেল Nothing Phone 3a Lite ফোনের দাম! নতুন স্টকের জন্য খরচ হবে বেশি টাকা

টেক ব্র্যান্ড Nothing গত বছর ভারতে তাদের মিড বাজেট স্মার্টফোন Nothing Phone (3a) Lite লঞ্চ করেছিল। 21,999 টাকা স্টার্টিং প্রাইসের এই ফোনটি ট্রান্সপারেন্ট ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশনের দৌলতে যথেষ্ট জনপ্রিয়‌ হয়ে উঠছিল। বর্তমানে চিপ শর্টেজের কারণে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দাম বাড়ানো হয়েছে। এই ফোনটির দাম 3 হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। ফোনটির সবকটি ভেরিয়েন্টের ক্ষেত্রেই এই প্রাইস হাইক প্রযোজ্য হবে। এই পোস্টে Nothing Phone (3a) Lite ফোনটির নতুন দাম এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।

কোম্পানির বক্তব্য অনুযায়ী এই প্রাইস হাইক নতুন স্টকের ক্ষেত্রে কার্যকর হবে। পুরনো স্টকের ফোন আগের দামেই পাওয়া যাবে। এই খবরটি লেখার সময় শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটির প্রাথমিক দাম ছিল 21,999 টাকা। Nothing Phone (3a) Lite ফোনটি 8GB RAM সহ 128GB এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই দুটি মডেলের দাম যথাক্রমে 21,999 টাকা এবং 23,999 টাকা। তবে এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির উভয় ভেরিয়েন্টের দাম 3,000 টাকা বাড়ানো হয়েছে।

প্রাইস হাইকের ফলে Nothing Phone (3a) Lite ফোনটির 128GB মেমরি ভেরিয়েন্ট 24,999 টাকা দামে সেল করা হবে এবং 256GB স্টোরেজ মডেল কেনার জন্য 26,999 টাকা দাম দিতে হবে।

Nothing Phone (3a) Lite ফোনটির শুধুমাত্র নতুন স্টকের ক্ষেত্রেই প্রাইস হাইক কার্যকর করা হয়েছে। অর্থাৎ কোনো স্টোর বা শপিং সাইটে ফোনটির পুরনো স্টক থাকলে তা আগের দামেই বিক্রি করা হবে। নতুন স্টকে ফোনটির MRP বাড়িয়ে দেওয়া হবে এবং এই নতুন এম‌আরপি হিসাবেই ইউজারদের দাম দিতে হবে। ফলে যারা পুরনো এম‌আরপি সহ মডেল কিনছেন, তাদের কাছে এখনও কম দামে ফোনটি কেনার সুযোগ রয়েছে।

অর্থাৎ Nothing Phone (3a) Lite ফোনটির 8GB RAM + 128GB Storage ভেরিয়েন্টের পুরনো MRP ছিল 22,999 টাকা , যা নতুন স্টকের ক্ষেত্রে বেড়ে 29,999 টাকা হয়ে গেছে। এক‌ইভাবে পুরনো স্টকে ফোনটির 8GB RAM + 256GB Storage মডেলের এম‌আরপি 24,999 টাকা রাখা হয়েছিল, বর্তমানে এটি বাড়িয়ে 33,999 টাকা করে দেওয়া হয়েছে। খবর লেখার সময় ফ্লিপকার্টে Nothing Phone (3a) Lite ফোনটি আগের দামেই বিক্রি করা হচ্ছে, যা আগামী দিনে বাড়িয়ে দেওয়া হবে।

Nothing Phone (3a) Lite ফোনটির ডিজাইন এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব। ফোনটির ব্যাক প্যানেলে নিচের দিকে গ্লিফ লাইট দেওয়া হয়েছে। এটি এক ধরনের নোটিফিকেশন লাইট এবং ইউজাররা এটি তাদের পছন্দ অনুযায়ী কাস্টোমাইজ করতে পারবেন। বিভিন্ন কন্ট্যাক্টের জন্য আলাদা আলাদা লাইট নোটিফিকেশন সেট করা যায়। এই লাইট থার্ড পার্টি অ্যাপ এবং ক্যামেরার সঙ্গেও কাজ করবে। এছাড়াও ফোনটির সাইড প্যানেলে Essential Key যোগ করা হয়েছে, যা বিভিন্ন টাস্ক ওপেন করতে সক্ষম।

Nothing Phone (3a) Lite 5G ফোনে 1080 x 2392 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট, 480Hz টাচ স্যাম্পেলিং রেট, 2160Hz PWM ডিমিং এবং 3000nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। এছাড়াও এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Panda Glass প্রোটেকশন যোগ করা হয়েছে।

এই ফোনটি Android 15 বেসড Nothing OS 3.5 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Nothing Phone (3a) Lite 5G ফোনে 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300 Pro অক্টাকোর প্রসেসর রয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 9,07,685 AnTuTu স্কোর পেয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G615 MC2 GPU দেওয়া হয়েছে।

Nothing Phone (3a) Lite 5G ফোনে ফটোগ্রাফির জন্য 10x ডিজিটাল জুমের ক্ষমতাসম্পন্ন ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Samsung সেন্সর, f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং f/2.4 অ্যাপার্চারযুক্ত 2MP থার্ড লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Nothing Phone (3a) Lite 5G ফোনে 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। বর্তমান বড় ব্যাটারির ট্রেন্ডের সামনে এই ব্যাটারি কিছুটা ছোট মনে হতে পারে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 13 ঘন্টা, 6 মিনিট পিসিমার্ক ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 33W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে, এর সাহায্যে ফোনটি ফুল চার্জ করতে এক ঘন্টার চেয়েও বেশি সময় লাগে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here