খুব তাড়াতাড়ি ভারতে নতুন দুটি বাজেট রেঞ্জে 5G স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। আপকামিং ফোনদুটি iQOO Z11 Lite 5G এবং Vivo T5 Lite 5G নামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। Bluetooth SIG এবং ভারতের BIS (Bureau of Indian Standards) সার্টিফিকেশন সাইটে ফোনদুটি স্পট হয়েছে। তাই শীঘ্রই ফোনগুলি পেশ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। বিশেষত্ব হল দুটি ফোনই একইরকম ফিচার সহ লঞ্চ করা হতে পারে। অর্থাৎ ফোনটি রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Z11 Lite 5G এবং Vivo T5 Lite 5G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
Bluetooth SIG সাইটে iQOO Z11 Lite 5G ফোনটি “I2510” এবং “I2515” মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। এতে “I2515” মডেল নাম্বার সহ 44W চার্জিং ফিচার লেখা রয়েছে। ভারতের BIS সার্টিফিকেশন সাইটে একই মডেল নাম্বার দেখা গেছে। অর্থাৎ এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ভারতের বাজারে ফোনটি লঞ্চ করা হতে পারে।
Bluetooth SIG প্ল্যাটফর্মে Vivo T5 Lite 5G ফোনটি “V2557” এবং “V2603” মডেল নাম্বার সহ দেখা গেছে। এর মধ্যে “V2557” মডেল নাম্বার সহ 44W চার্জিং ফিচার প্রকাশ্যে এসেছে। বিশেষত্ব হল BIS সার্টিফিকেশন সাইটে একই মডেল নাম্বার লিস্টেড হয়েছে। তাই খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
জানিয়ে রাখি আগে ফোনগুলি ভারতে লঞ্চ করা হবে বলে জানা গিয়েছিল। তবে সেই সময় আপকামিং ফোনের স্পেসিফিকেশন বা লঞ্চ টাইমলাইন প্রকাশ্যে আসেনি। লিক হওয়া তথ্য অনুযায়ী আসন্ন ফোনগুলি একে অপরের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। যেহেতু Bluetooth SIG লিস্টিঙে উভয় ফোনই দুটি-দুটি মডেল নাম্বার এবং 44W ফাস্ট চার্জিং সহ একই প্যাটার্নে প্রকাশ্যে এসেছে, তাই এইরকম মনে করা হচ্ছে। দুটি ব্র্যান্ডের আগের প্যাটার্ন দেখে বোঝা যাচ্ছে, এটি আগেও Vivo T4 Lite 5G এবং iQOO Z10 Lite 5G ফোনের ক্ষেত্রে দেখা গিয়েছল।
এখনও পর্যন্ত iQOO Z11 Lite 5G এবং Vivo T5 Lite 5G ফোনগুলির অন্যান্য ফিচার, ডিজাইন বা সঠিক লঞ্চ ডেট অফিসিয়ালি জানানো হয়নি। তবে BIS সার্টিফিকেশন লিস্টিং দেখে মনে করা হচ্ছে শীঘ্রই iQOO এবং Vivo ফোনগুলি ভারতের বাজারে লঞ্চ করা হবে। যারা ভবিষ্যতে কম দামে নতুন ডিভাইস কেনার কথা ভাবছেন, তাদের জন্য ফোনগুলি ভালো অপশন হতে পারে। এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









